1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে গণহত্যা দিবস পালিত। নিধুরাম ভুঁইয়া বাড়িতে সার্বজনীন বাসন্তী পুজো ও বসন্ত উৎসব ২০২৬ নানা আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। কয়রায় যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস পালন।  বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম শুরু, জমা লাখ টাকা বাধ্যতামূলক। স্ত্রীকে নদীতে ফেলে হত্যা চেষ্টা, স্বামী আটক। খুলনায় ২৫ মার্চ গনহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা। বাগেরহাট কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ কুয়েটের উপাচার্য হিসেবে দায়িত্ব ভার গ্রহন । নিরাপদ খুলনা চাই সামাজিক সংগঠনের পক্ষ থেকে সংসদ সদস্য আলি আসগর লবীর সাথে মতবিনিময়। খুলনায় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার।

” লেবুখালী ফেরিঘাটে হকারদের পুনবার্সনে জন্য মানববন্ধন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ১৯৪ বার পঠিত

মোঃ আজিজুল পটুয়াখালী জেলা প্রতিনিধি।

 

পটুয়াখালীর লেবুখালী ফেরিঘাটে হকারদের পুনবার্সনে জন্য মানববন্ধন

হকার পুনবার্সন দাবিতে পটুয়াখালী দুমকির লেবুখালী ফেরিঘাটে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শতাধিক হকাররা। সোমবার সকালে লেবুখালী ফেরিঘাটে ঘন্টাব্যাপী মানববন্ধনের কর্মসূচীতে অর্ধশতাধিক হকার উপস্থিত ছিলেন।

 

 

 

হকারদের দলনেতা মোঃ আলাম ফরাজি তার বক্তব্যে বলেন, পায়রা নদীর ভাঙনে নিঃস্ব হওয়া দেড়শতাধিক পরিবারের জীবিকা নির্বাহের একমাত্র পেশা ফেরীঘাটে ক্ষুদ্র ও হকারি ব্যবসা। আমরা লেবুখালী ফেরীঘাটে চানাচুর, আমড়া, ঝালমুড়ি, কলা, ডিম, পান, পানি, মাছ, শরবতসহ নানা প্রকার খাদ্যদ্রব্য ফুটপাতে ও ফেরীতে বেচা-বিক্রি করে কোন মতে স্ত্রী-সন্তান পরিজন নিয়ে বেঁচে আছি।

 

হকাররা প্রত্যেককে বিভিন্ন ব্যাংক ও এনজিও ঋণের মূলধন নিয়ে ব্যবসা করতেছি এবং প্রত্যেকের সপ্তাহিক কিস্তি পরিশোধ করতে হয়। ফেরীঘাট বন্ধের পর আমাদের কোন কর্মসংস্থান থাকবে না। ব্যবসা বন্ধ হলে এসব হকার পরিবার পরিজন নিয়ে না খেয়ে মরতে হবে। ঋণের কিস্তির জালায় আত্মহত্যা ছাড়া উপায় থাকবে না। তাই বর্তমান সরকার প্রধান, মানবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অসহায় হকার পরিবারগুলোকে আর্থিক সহায়তার পাশাপাশি বিকল্প কর্মসংস্থানের সুযোগ চান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইদ্রিস শরীফ, আব্বাস হোসেন প্রমুখ।

 

 

স্থানীয় আ.লীগ নেতা আব্দুর রশিদ প্যাদা জানান, দীর্ঘ ২০ বছর যাবত এসব হকাররা লেবুখালী ফেরিঘাটে হকারি ব্যবসা করে জীবিকা নির্বাহ করেছেন। এখন যদি প্রধানমন্ত্রী তাদের আর্থিক সহায়তার পাশাপাশি কোন বিকল্প কর্মসংস্থানের ব্যাবস্থা করে দেন তাহলে তাদের না খেয়ে মরতে হবে না।

 

 

এ বিয়য়ে দুমকি উপজেলা নির্বাহী অফিসার শেখ আব্দুল্লাহ সাদীদ বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বপ‚র্ণ তাই যত দ্রুত সম্ভব হকারদের তালিকা তৈরী করে আমরা আর্থিক সহায়তার পাশাপাশি বিকল্প কিছু করা যায় কিনা সে ব্যাপারে উদ্যোগ নেয়া হবে। উল্লেখ্য, লেবুখালী ফেরীঘাটে দক্ষিনাঞ্চলবাসির স্বপ্নের লেবুখালী পায়রা সেতু নির্মিত হয়েছে। আগামী অক্টোবর মাসে উদ্বোধনের কথা আছে।

 

সেতুটি যানচলাচলের জন্য খুলে দেয়ার পর ফেরীঘাটটি পুরোপুরি বন্ধ হয়ে যাবে। আর এতে ফেরীঘাট কেন্দ্রিক দেড়শতাধিক হকার পরিবারগুলোর জীবন জীবিকাও থমকে দাড়ানোর আশঙ্কায় তারা (হকাররা) উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT