1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিল। রাজৈরে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে মফস্বল সাংবাদিক ফোরামের ইফতার মহফিল। জিয়া শিশু কিশোর সংগঠন খুলনা মহানগর শাখার দোয়া ও ইফতার মাহফিল। কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারকে ঈদ শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান। পাটপণ্যের ব্যবহার বাড়াতে কাজ করছে সরকার: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী। ভারত থেকে বাড়তি ৫০ হাজার টন ডিজেল জ্বালানি আমদানির আগ্রহ বাংলাদেশের। বাংলাদেশের কাছে পাত্তা পেল না পাকিস্তান। সাতক্ষীরায় পাঁচটি মন্দিরে দুঃসাহসিক চুরি সংগঠিত। মুক্তাগাছায় সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশনের মতবিনিময়। কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার।

লালমনিরহাটে সনাতন ধর্মাবলম্বী মানুষের মন্দিরে পূর্ব পরিকল্পিত সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ১৪৬ বার পঠিত

মোঃ মাসুদ রানা রাশেদঃ

সোমবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় চত্ত্বরে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) লালমনিরহাটের আয়োজনে নোয়াখালী ইসকন মন্দির, কুমিল্লা, চাঁদপুর, গাজীপুর, চট্টগ্রামসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বী মানুষের মন্দিরে পূর্ব পরিকল্পিত সাম্প্রদায়িক হামলা, হত্যাযজ্ঞ, অগ্নিসংযোগ, লুটতরাজ ও বিগ্রহ ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) লালমনিরহাটের অধ্যক্ষ শ্রী প্রভূ মহাকৃষ্ণ প্রেমদাস ব্রহ্মচারী, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শৈলেন্দ্র নাথ বর্মণ প্রমুখ। এ সময় আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) লালমনিরহাটের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য যে, প্রতিবাদ সমাবেশটি লালমনিরহাটের মিশন মোড় চত্ত্বরে শুরু হয়ে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয় এসে শেষ হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT