1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম:
ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহে নতুন সময় নির্ধারণ। নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ২৫ জন আহত । স্বামীর শাবলের আঘাতে আহত স্ত্রী নিহত, স্বামী আটক। যশোরের বুকভরা বাওড়ে সেচ্ছাসেবকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। কয়রায় বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস পালন। মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান মারা গেছেন। খুলনায় এক ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারীর মৃত্যু। লবণচরা থানার আলোচিত জান্নাতুল মাওয়া হত্যার দায় স্বীকার অভিযুক্ত তোতা মিয়ার। বিলাইছড়ির ত্যাগী নেতা জয়সিন্ধু চাকমা জেলা পরিষদ সদস্য পদ পেতে আপত্তি কোথায় । বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত।

লালমনিরহাটে মাংস বিক্রেতাকে কুপিয়ে আহত করলেন প্রভাষক, প্রতিবাদে জাতীয় মহাসড়কে মানববন্ধন

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ১৩৬ বার পঠিত

মোঃ মাসুদ রানা রাশেদ: লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী বাজারে মাংসে একটু চর্বি বেশি দেয়ায় শহীদুল ইসলাম নামে এক মাংস বিক্রেতাকে দা দিয়ে কুপিয়েছেন সাপ্টিবাড়ি ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ হয়রত আলী । এ ঘটনায় মোঃ হজরত আলীর শাস্তির দাবীতে মানববন্ধন করে সাপ্টিবাড়ী মাংস ব্যবসায়ী সমিতি।

রবিবার (১২ ডিসেম্বর) দুপুরে প্রভাষক হজরত আলীর শাস্তির দাবীতে লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়কে মানববন্ধন করেছে আহত মাংস বিক্রেতা শহিদুলের পরিবার ও মাংস ব্যবসায়ী সমিতি। এ ঘটনায় শহিদুলের বড় ভাই সিরাজুল ইসলাম পচাঁ বাদী হয়ে আদিতমারী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

বর্তমানে গুরুত্বর আহত অবস্থায় মাংস বিক্রতা শহীদুল ইসলাম লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ওই প্রভাষকের এমন আচরণে হতবাক সাপ্টিবাড়ী বাজারের ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থীসহ অভিভাবকরা।

অভিযোগে জানা যায়, সাপ্টিবাড়ী কলেজের কৃষি শিক্ষা বিভাগের প্রভাষক মোঃ হযরত আলী ঘটনার দিন শনিবার সকালে সাপ্টিবাড়ী বাজারে গরুর মাংস ক্রয় করতে যান। মাংসে একটু চর্বি বেশি দেয়ায় মাংস ব্যবসায়ী শহীদুলের সাথে কথা কাটাকাটি শুরু হয়। ঘটনার এক পর্যায়ে ওই কলেজ শিক্ষক ক্ষিপ্ত হয়ে কসাইয়ের ধারালো দা দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এ সময় আহত কসাইকে বাজারের লোকজন উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। ওইদিন রাতেই আদিতমারী থানায় শহিদুলের বড় ভাই সিরাজুল বাদী হয়ে কলেজ প্রভাষক হজরত আলীর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।

মানববন্ধনে কলেজ প্রভাষক হজরত আলীর শাস্তির দাবী জানিয়ে আহত শহিদুলের আত্মীয়-স্বজনরা তাকে ঝাড়ু উচিয়ে প্রতিবাদ জানান। সেই সাথে তারা বলেন, আগামী ২৪ঘন্টার মধ্যে অভিযুক্ত হজরত আলীকে গ্রেফতার করা না হলে বড় রকমের আন্দোলন করা হবে।

মাংস বিক্রেতা শহিদুলের বড়ভাই সিরাজুল ইসলাম সাংবাদিকদের জানান, আমার ছোট ভাই দীর্ঘদিন থেকে সাপ্টিবাড়ী বাজারে মাংস বিক্রি করে আসছে। কোনদিন কারও সাথে কোন কটুকথা হয়নি। হিংসাত্বক মনোভাবের কারনেই ওই কলেজ প্রভাষক আমার ভাইকে কুপিয়েছে। তার মাথায় ১৬টি সেলাই পড়েছে। বর্তমানে আমার ভাইয়ের অবস্থা আশস্কাজনক।

সাপ্টিবাড়ী ডিগ্রী কলেজের প্রভাষক হযরত আলী সাংবাদিকদের বলেন, মাংসে একটু চর্বি বেশি দেয়ায় তার সাথে শুধু কথা কাটাকাটি হয়েছে। তাকে দা দিয়ে কোপানোর বিষয়টি মিথ্যা ও বানোয়াট। আমার সম্মান ক্ষুন্ন করতেই আমার বিরুদ্ধে মিথ্যা রটনা রটাচ্ছে।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোক্তারুল ইসলাম সাংবাদিকদের বলেন, এ ব্যাপারে একটি অভিোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT