1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম:
এনসিপির দুই নেতাকে শোকজ। বাগেরহাটে ঐতিহ্যবাহী ষাটগম্বুজ মসজিদে মুসল্লিদের ভিড়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত। খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত। কয়রা টু ঢাকা রুটে স্টার ডিলাক্স পরিবহন সার্ভিসের উদ্বোধন। কুষ্টিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে একই পরিবারের চারজনের উপর সন্ত্রাসী হসমলা। রাঙ্গামাটির দুর্গম  দুমদুম্যা ইউনিয়নে আগুনে ঘর পুড়ে সবকিছু হারালো সুনিল । পুকুর থেকে নবজাতকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার। বিলাইছড়িতে পার্বত্য মন্ত্রীর ঈদ উপহার । ঘটনার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো হত্যাকাণ্ডের কোনো ক্লু উদ্ধার করতে পারেনি পুলিশ।

লালমনিরহাটে পানিতে ডুবে ২জন শিশুর মৃত্যু।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ১৪৭ বার পঠিত

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় পানিতে ডুবে ২জন শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ২জন শিশুকে আহত অবস্থায় উদ্ধার করেছেন স্থানীয়রা।

 

শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের সুন্দ্রাহবি নাউখৈয়া দিঘী এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত ২জন শিশু হলেনন- কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের সুন্দ্রাহবি গ্রামের মিঠুর রহমানের পুত্র সিয়াম (১৩) ও মজিবর রহমানের পুত্র মাহিম (১৪)।

 

স্থানীয় ও ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে সুন্দ্রাহবি বিলের একটি মাছের প্রকল্পে গোসল করতে নামে ৪শিশু। এ সময় সেখানে থাকা বালুতে তলিয়ে যায় তারা। পরে ২জন উঠে আসতে পারলেও সিয়াম ও মাহিন পানিতে তলিয়ে যায়।

 

আশাপাশের কয়কজনের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে অনেক খোঁজাখুঁজি করলে তাদের না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। প্রায় ১ঘণ্টা নিখোঁজ থাকার পর তাদের মরদেহ ভেসে ওঠে। পরে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ২জনকে মৃত ঘোষণা করেন।

 

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেবব্রত কুমার রায় বলেন, ২টি শিশুকে হাসপাতালে আনার আগেই তারা মারা গেছে।

 

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাত হোসেন বলেন, মাছের প্রজেক্টে বালু থাকায় সেখানে তারা তলিয়ে গেছে। এ বিষয় কেউ এখনো কোনো অভিযোগ দেয়নি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT