1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম:
পুকুর থেকে নবজাতকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার। বিলাইছড়িতে পার্বত্য মন্ত্রীর ঈদ উপহার । ঘটনার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো হত্যাকাণ্ডের কোনো ক্লু উদ্ধার করতে পারেনি পুলিশ। ফারুয়া পানছড়িতে পুড়ে যাওয়া ত্রিপুরাদের পাশে উপজেলা প্রশাসন, বিএনপি ও  ফারুয়া ইউনিয়ন পরিষদ । নারীঘটিত বিরোধের জেরে টিকটকার রাকিবুল ইসলাম রাকিবকে হত্যা করা হয়। নিরাপদ খুলনা চাই সামাজিক সংগঠনের পক্ষ থেকে কেএমপি পুলিশ কমিশনার এর কাছে স্মারকলিপি প্রদান। নিরাপদ খুলনা চাই’ সামাজিক সংগঠনের পক্ষ থেকে পরিষদের নবনিযুক্ত প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী কে ফুলেল শুভেচ্ছা। খুলনা থেকে চুরি হওয়া ল্যান্ড ক্রুজার ঢাকায় উদ্ধার, গ্রেপ্তার ৩। দুর্গম বড়থলি ইউনিয়নে ভিজিএফ ও ভিজিডি  বিতরণ। খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের চারজনকে গুলি করেছে দুর্বৃত্তরা।

লালমনিরহাটে নূরানী জামে মসজিদের জমি দখলের অভিযোগ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ১৪৭ বার পঠিত

মোঃ মাসুদ রানা রাশেদ:

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের শালমারা গ্রামের নূরানী জামে মসজিদের জমি দখলের অভিযোগ উঠেছে।

 

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৭/০৮/২০২১ তারিখ দুপুর ১২ ঘটিকার সময় এলাকাবাসী নিজ উদ্যোগে মসজিদের বাউন্ডারি ওয়ালের ভিতর মাদ্রাসা নির্মাণের কাজ চলাকালে মোঃ মাহাবুর রহমান (২৮), মোঃ মিন্টু মিয়া (৩৫), মোঃ মিজানুর রহমান (১৯) সকলের পিতা মৃত মকবুল হোসেন। গ্রাম- শালমারা, থানা- আদিতমারি, জেলা- লালমনিরহাটগণ অজ্ঞাতনামা আরো ৫/৬জনসহ হাতে লোহার শাবলসহ বাউন্ডারি ওয়ালের ভিতরে অনধিকার প্রবেশ করিয়া মসজিদের ১.৭১শতক জমি মালিকানা দাবি করিয়া মাদ্রাসা ঘর নির্মাণে বাঁধা দেয়। তখন মসজিদের মুসল্লিদের সহিত বিবাদীদের কথা কাটাকাটির এক পর্যায়ে বিবাদীদের হাতে থাকা শাবল দিয়ে মসজিদের পাকা বাউন্ডারি ওয়াল ভাংচুর করে।

 

অভিযোগে উল্লেখিত বিবাদীগণের হাতে থাকা ধারালো শাবল দিয়া উপস্থিত মসজিদের মুসল্লিদের খুন-জখমের হুমকি দিয়া তারাইয়া দেয়। পুর্ণরায় মুসল্লিবৃন্দ মাদ্রাসা নির্মাণের কাজ শুরু করিলে মেরে ফেলবে বলে হুমকি প্রদান করে। ফলে বিবাদীদের বাঁধার কারণে বর্তমানে মসজিদের বাউন্ডারির ভিতরে মাদ্রাসা নির্মাণের কাজ বন্ধ রহিয়াছে এবং মসজিদের মুসল্লিরা নামাজ পড়তে গেলেই বিবাদীরা অকথ্য ভাষায় গালি-গালাজ করে ও বিভিন্ন ভাবে হুমকি প্রদান করে।

 

বিবাদী মাহাবুর রহমান সাংবাদিকদের বলেন, আইন সবার জন্য সমান আমরা এ ঘটনার সুষ্ঠু সমাধান চাই।

 

এ বিষয়ে মসজিদের সভাপতি আবদুর রহমান সাংবাদিকদের বলেন, কাগজ পাতি দেখে আমরা এ ঘটনার সুষ্ঠু সমাধান করবো।

 

আদিতমারী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT