1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম:
যশোরের বুকভরা বাওড়ে সেচ্ছাসেবকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। কয়রায় বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস পালন। মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান মারা গেছেন। খুলনায় এক ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারীর মৃত্যু। লবণচরা থানার আলোচিত জান্নাতুল মাওয়া হত্যার দায় স্বীকার অভিযুক্ত তোতা মিয়ার। বিলাইছড়ির ত্যাগী নেতা জয়সিন্ধু চাকমা জেলা পরিষদ সদস্য পদ পেতে আপত্তি কোথায় । বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত। নগরীর ফিলিং স্টেশনগুলো জ্বালানি তেল শূন্য, রাতের আধারে অবৈধভাবে তেল বিক্রির হিড়িক। বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত। স্বাধীনতা দিবসে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা।

লালমনিরহাটে কসাইকে কোপানোর মামলায় কলেজ শিক্ষকের বাবা গ্রেফতার

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ১৮২ বার পঠিত

লালমনিরহাটে কসাইকে কোপানোর মামলায় কলেজ শিক্ষকের বাবা গ্রেফতার
মোঃ মাসুদ রানা রাশেদ: লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের সাপ্টিবাড়ী বাজারে মাংসে চর্বি দেয়ায় ক্ষিপ্ত হয়ে কসাইকে দা দিয়ে কুপিয়ে আহত করা মামলায় কলেজ শিক্ষক হযরত আলীর বাবা ফজলু মিয়াকে (৬৫) নিজ বাড়ী থেকে গ্রেফতার করেছেন পুলিশ।

সোমবার (১৩ ডিসেম্বর) আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোক্তারুল ইসলাম দুপুরের পর গ্রেফতারকৃত ফজলু মিয়াকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরনের কথা নিশ্চিত করেছেন।

এর আগে রবিবার গভীর রাতে আদিতমারী থানা পুলিশ কলেজ শিক্ষক হযরত আলীর বাড়িতে অভিযান চালিয়ে মামলার ৫নম্বর আসামী হযরত আলীর বাবা ফজলু মিয়াকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

গ্রেফতারকৃত ফজলু মিয়া আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের সারপুকুর চওড়াটারী গ্রামের মৃত মবেজ উদ্দিনের ছেলে এবং মামলার মুল আসামী কলেজ শিক্ষক হযরত আলী সাপ্টিবাড়ি কলেজের কৃষি শিক্ষা বিভাগের প্রভাষক।

উল্লেখ্য যে, শনিবার (১১ ডিসেম্বর) সকালে গরুর মাংস কেনার সময় মাংসে একটু চর্বি বেশী দেয়ায় কলেজ শিক্ষক হযরত আলী ক্ষিপ্ত হয়ে উঠেন কসাইয়ের উপর। এর এক পর্যায়ে কসাই শহিদুল ইসলাম (৩৫) কে তারই দোকানের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন।

এ ঘটনায় শনিবার রাতেই কসাই শহিদুলের বড় ভাই সিরাজুল ইসলাম বাদী হয়ে ৯জনকে আসামী করে আদিতমারী থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ মামলার মুল আসামী কলেজ শিক্ষক হযরত আলীর বাবাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

গুরুতর আহত মাংস বিক্রেতা শহিদুল ইসলাম লালমনিরহাট সদর হাসপাতালে মুমুর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোক্তারুল ইসলাম সাংবাদিকদের বলেন, ৯জন আসামীর মধ্যে মামলার ৫নম্বর আসামী ফজলু মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। বাকি আসামী ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT