1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম:
এনসিপির দুই নেতাকে শোকজ। বাগেরহাটে ঐতিহ্যবাহী ষাটগম্বুজ মসজিদে মুসল্লিদের ভিড়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত। খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত। কয়রা টু ঢাকা রুটে স্টার ডিলাক্স পরিবহন সার্ভিসের উদ্বোধন। কুষ্টিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে একই পরিবারের চারজনের উপর সন্ত্রাসী হসমলা। রাঙ্গামাটির দুর্গম  দুমদুম্যা ইউনিয়নে আগুনে ঘর পুড়ে সবকিছু হারালো সুনিল । পুকুর থেকে নবজাতকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার। বিলাইছড়িতে পার্বত্য মন্ত্রীর ঈদ উপহার । ঘটনার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো হত্যাকাণ্ডের কোনো ক্লু উদ্ধার করতে পারেনি পুলিশ।

লালমনিরহাটে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ১৪২ বার পঠিত

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ বর্মনের বিরুদ্ধে ইউপি সদস্যদের অনাস্থা কার্যকর ও অপসারণের দাবিতে মানববন্ধন পালন করেছেন ইউপি সদস্যরাসহ স্থানীয়রা।

 

রবিবার (৫ সেপ্টম্বর) সকালে ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অনাস্থা প্রস্তাবকারী ইউপি সদস্যদের পাশাপাশি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা প্রায় ৫শতাধিক মানুষ ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করেন। এ সময় বক্তব্য রাখেন ইউপি সদস্য মোফাজ্জল, ফারুক, ওসমান, এনছানা বেগমসহ সকল ইউপি সদস্যগণ।

 

এ সময় ইউপি সদস্য মোফাজ্জল হক বলেন, করোনাকালীন জিআর বরাদ্দের টাকা আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগ লিখিতভাবে লালমনিরহাট জেলা প্রশাসক এবং কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর দেয়ার পরও এই চেয়ারম্যান বহাল তবিয়তে রয়েছেন। আমরা সকল ইউপি সদস্যরা এই চেয়ারম্যানের সীমাহীন দুর্নীতির বিচার ও তার অপসারনের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দৃষ্টি কামনা করছি। মানববন্ধনে ইউপি সদস্য ছাড়াও এলাকার শুশীল সমাজের প্রতিনিধি ও সচেতন নাগরিকরা বক্তব্য রাখেন।

 

এ সময় বক্তারা বলেন, রবীন্দ্রনাথ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে নানা অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি, সরকারি অর্থ আত্মসাৎ করে আসছেন তিনি। সরকার কর্তৃক বরাদ্দের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের টাকা আত্মসাতেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আমরা এই চেয়ারম্যানের অপসারণ পূর্বক বিচার দাবি করছি।

 

ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আনিছুর রহমান আনিছ বলেন, তিনি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর জন্ম নিবন্ধন সনদ দিতে ৪শত থেকে ৫শত টাকা, প্রত্যয়নপত্র দিতে ৫০টাকা, ভূমিহীন সনদ দিতে ৫শত থেকে ১হাজার টাকা আদায় করেন এবং ট্রেড লাইসেন্স ফির টাকাসহ যাবতীয় রাজস্ব রাষ্ট্রের কোষাগারে জমা না করে তিনি নিজেই আত্মসাত করেন। আমরা এলাকাবাসী এই দুর্নীতিবাজ চেয়ারম্যানের অনতিবিলম্বে অপসারণ চাই।

 

এ বিষয় ইউপি চেয়ারম্যান রবীন্দ্রনাথ বর্মনের নিকট জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, একটি কুচক্রীমহল আমাকে লোকসমাজে হেয় করতে এসব করছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT