1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

লামার ফাইতং ইউনিয়নে আন্তর্জাতিক শান্তি দিবস উৎযাপন ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ২৩৮ বার পঠিত

মোঃ ইকরামুল হাসান, বান্দরবান জেলা প্রতিনিধি।

 

বান্দরবান জেলার লামা উপজেলায় ০৭নং ফাইতং ইউনিয়নে এনজিও সংস্থা (গ্রাউস) এর উদ‍্যেগে আন্তর্জাতিক শান্তি দিবস উৎযাপন করা হয়। উক্ত দিবস উপলক্ষে ২০২১ইং একটি ন‍্যায়সঙ্গত ও টেকসই বিশ্বের জন‍্য উত্তম পুনরুদ্ধার” নামক র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফাইতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন কোম্পানি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের মহিলা ইউপি সদস‍্য মিসেস হ্লাএছেন মারমা এবং ফাইতং ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন মিয়া।

গ্রাউস এর প্রোগ্রাম ও প্রশিক্ষণ ব‍্যবস্থাপনাকারী কর্মকর্তা জেনেলিন বাপ্পি। গ্রাউসের কর্মকর্তাগণের মধ‍্যে আরো উপস্থিত ছিলেন, লামা উপজেলা কমিউনিটি মোবিলাইজার, বাপ্পি চক্রবর্তী ও মেমা মারমা।

 

প্রধান অতিথি বক্তব্যে মধ‍্যে জানান, ফাইতং ইউনিয়ন একটি শান্তি ও সম্প্রীতির এলাকা। পাহাড়ি বাঙ্গালী সকল সম্প্রদায়ের বসবাস। আমরা সবাই ভাই ভাই। ধর্ম যার যার রাষ্ট্র সবার। এই স্লোগানটি সামনে রেখে আমার নির্বাচনী এলাকায় জনসাধারণের শান্তি ও সম্প্রীতির জন‍্য আমার যথা সাধ‍্য মত অতীতে ও কাজ করে এসেছি বর্তমানে করে যাচ্ছি এবং ভবিষ্যৎতেও কাজ করে যাব। এই এলাকার সকল সম্প্রদায়ের মানুষ আমার পরিবারের লোকজন। তাদের নিরাপত্তা, শান্তি, সম্প্রীতির উন্নয়ন কাজ করে যাবো।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT