1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম:
তারেক রহমানের সরকারে ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু হবে, আতঙ্ক নয়: হুইপ বকুল। মুক্তাগাছায় ভাঙারি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা। যশোরে ৬ কোটি ৬২ লাখ টাকার ডায়মন্ডসহ ভারতীয় নাগরিক আটক। প্রথম নারী জেলা প্রশাসক (ডিসি) ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন মিজ হুরে জান্নাত। মুক্তাগাছায় সরকারি দিঘির লীজধারীকে মাছ ধরতে বাঁধা ও মারধর। প্রেমের বিয়ের ৭ বছর পর স্ত্রীকে হত্যা: স্বামীর স্বীকারোক্তিতে উদঘাটিত রহস্য,মাগুরার পুলিশ সুপার প্রেস ব্রিফিং ১। এপ্রিল থেকে সুন্দরবনে শুরু হয়েছে মধু আহরণ মৌসুম। শ্যামনগরে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময়সভা ও শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ। নিরাপদ খুলনা চাই সামাজিক সংগঠনের পক্ষ থেকে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এর কাছে স্মারকলিপি প্রদান। রাঙ্গামাট জেলা পরিষদের নেতৃত্বে এম এ সালাম ফকিরকে চায় জনগণ ।

লক্ষীপুর থেকে ঢাকা লঞ্চ সার্ভিস এর শুভ উদ্বোধন করা হয়েছে।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ২৩২ বার পঠিত

কাউছার চৌধুরী লক্ষ্মীপুর প্রতিনিধি:-

লক্ষীপুর মানুষের প্রাণের দাবি নৌ-পথে লক্ষীপুর থেকে ঢাকা যাওয়া- আসার জন্য লঞ্চ সার্ভিস চালু করতে বহুদিন ধরে বিভিন্ন মাধ্যমে আন্দোলন চালিয়ে আসছিল। অবশেষে সেই আন্দোলনটি সম্পূর্ণ ভাবে বাস্তবতা রূপান্তরিত হয়েছে।

আজ ১৫/১১/২০২১ ইং রোজ সোমবার দুপুর তিনটায় বিআইডব্লিউটিএ নৌ ট্রাফিক বিভাগের সম্মানিত পরিচালক রফিকুল ইসলাম বিলাস বহুল লঞ্চ “এমভি রাসেল-৩” নামক লঞ্চটি লাল ফিতা কেটে উদ্বোধন করেন।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন লঞ্চের মালিক জামাল হোসেন, ঢাকা টু লক্ষ্মীপুর লঞ্চ চাই পরিষদের আহ্বায়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুস সাত্তার পালোয়ান, পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য , আফজাল হোসেন অনিক, রেদওয়ান উল্লাহ খান সহ বিআইডব্লিউটিএ এবং বিআইডব্লিউটিসি কর্মকর্তা-কর্মচারীবৃ­ন্দ।

 

আব্দুস সাত্তার পালোয়ান বলেন, আজকের এই শুভক্ষনে আমরা লক্ষীপুরবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বিআইডব্লিটিএ নৌ ট্রাফিকের ডাইরেক্টর রফিকুল ইসলাম, লক্ষীপুরের মাননীয় সংসদ সদস্য শাহজাহান কামাল সহ সংশ্লিষ্ট সবার নিকট বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

 

আমি আরো বেশি করে ধন্যবাদ দিতে চাই লক্ষীপুরের সকল সাংবাদিক বন্ধুগণকে কারণ আপনারা দীর্ঘদিন ধরে লঞ্চ সার্ভিস নিয়ে লেখালেখি না করলে ও সংবাদ পরিবেশনের মাধ্যমে লঞ্চ চাই পরিষদের পাশে না থাকলে আমাদের পক্ষে এই আন্দোলন চালিয়ে যাওয়া সম্ভব ছিল না সেজন্য আপনাদের সবার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সময় সূচী: প্রাথমিক ভাবে একটি লঞ্চ প্রতিদিন ঢাকার সদরঘাট থেকে দুপুর ২টা ৩০ মিনিটে মজুচৌধুরীরহাট ঘাটের উদ্দেশ্যে এবং প্রতিদিন সকাল ৭টায় মজুচৌধুরীরহাট ঘাট থেকে সদর ঘাটের উদ্দেশ্যে যাতায়াত করবে । আজ লঞ্চটি চর রমনী মোহন আসার পর মাঝ নদীতে বিআইডব্লিউটিএর কর্মকর্তাদের সাথে রুট নিয়ে আলোচনা ও দেখানো পথে চলার কারণে সঠিক সময় নির্ধারণ করা যায়নি। তবে আগামী ২দিন পর ঢাকা-লক্ষ্মীপুর রুটে কত সময় লাগবে তা জানাবে লঞ্চ কর্তৃপক্ষ।

 

ঢাকা-লক্ষ্মীপুর নদী পথে লঞ্চ চালু থাকলে ব্যাবসায়িক যোগাযোগ বৃদ্ধিসহ লক্ষ্মীপুরে অর্থনৈতিক সমৃদ্ধি ঘটবে। বলে মনে করে সাধারণ মানুষ।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT