1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম:
তারেক রহমানের সরকারে ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু হবে, আতঙ্ক নয়: হুইপ বকুল। মুক্তাগাছায় ভাঙারি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা। যশোরে ৬ কোটি ৬২ লাখ টাকার ডায়মন্ডসহ ভারতীয় নাগরিক আটক। প্রথম নারী জেলা প্রশাসক (ডিসি) ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন মিজ হুরে জান্নাত। মুক্তাগাছায় সরকারি দিঘির লীজধারীকে মাছ ধরতে বাঁধা ও মারধর। প্রেমের বিয়ের ৭ বছর পর স্ত্রীকে হত্যা: স্বামীর স্বীকারোক্তিতে উদঘাটিত রহস্য,মাগুরার পুলিশ সুপার প্রেস ব্রিফিং ১। এপ্রিল থেকে সুন্দরবনে শুরু হয়েছে মধু আহরণ মৌসুম। শ্যামনগরে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময়সভা ও শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ। নিরাপদ খুলনা চাই সামাজিক সংগঠনের পক্ষ থেকে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এর কাছে স্মারকলিপি প্রদান। রাঙ্গামাট জেলা পরিষদের নেতৃত্বে এম এ সালাম ফকিরকে চায় জনগণ ।

রামগড়ে জাল জন্মনিবন্ধন তৈরির দায়ে এক ব্যক্তির ১৫ দিনের জেল।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ১৮১ বার পঠিত

রামগড় প্রতিনিধি ।

 

 

খাগড়াছড়ির রামগড়ে জাল জন্ম নিবন্ধন সনদ তৈরির অপরাধে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।সাজাপ্রাপ্ত ব্যাক্তি রামগড়ের থানাচন্দ্রপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে ওমর ফারুক রহমান(৩৭)।রবিবার রামগড় উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উম্মে হাবিবা মজুমদার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ শাস্তি প্রদান করেন।

আদালত সূত্রে জানা যায়, রবিবার জনৈক ব্যক্তির স্থানীয় বাসিন্দার সনদপত্রের আবেদনের শুনানিকালে জাল জন্মনিবন্ধন সনদ ধরা পড়ে। জিজ্ঞাসাবাদে আবেদনকারি জানায়, ওমর ফারুক রহমান জন্ম নিবন্ধন সনদটি তাদের এনে দিয়েছে।পরে খবর দিয়ে এনে জিজ্ঞাসাবাদ করলে ওমর ফারুক নিজেই জাল জন্মনিবন্ধন সনদটি তৈরি করেছে বলে স্বীকার করে। নির্বাহি ম্যাজিষ্ট্রেট বলেন, সে এভাবে আরও অনেককে টাকার বিনিময়ে জাল জন্মনিবন্ধন সনদ তৈরি করে দেয়ার কথা স্বীকার করেছে। এছাড়া রামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাক্ষর জাল করে নাগরিকত্বের সনদ তৈরির ঘটনাও ধরা পড়ে।

নির্বাহি ম্যাজিষ্ট্রেট বলেন, তার স্বীকারোক্তির ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। দণ্ডাদেশের পর তাকে জেলা কারাগারে পাঠানোর জন্য রামগড় থানায় সোপর্দ করা হয়।

এদিকে,কারাদণ্ডে দন্ডিত ওমর ফারুক টাকার বিনিময়ে চেয়ারম্যান,মেম্বারদের সাক্ষর জাল করে ভুয়া জন্মনিবন্ধন ও নাগরিকত্ব সনদ তৈরির কারবার করতো। এ কাজে একবার ধরাও পড়েছিল কিন্তু ক্ষমা চেয়ে ভবিষ্যতে এ কাজ আর করবে না মর্মে অঙ্গিকার করলে তাকে ছেড়ে দেয়া হয়েছিল বলে জানান রামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহা আলম মজুমদার।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT