1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
এনসিপির দুই নেতাকে শোকজ। বাগেরহাটে ঐতিহ্যবাহী ষাটগম্বুজ মসজিদে মুসল্লিদের ভিড়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত। খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত। কয়রা টু ঢাকা রুটে স্টার ডিলাক্স পরিবহন সার্ভিসের উদ্বোধন। কুষ্টিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে একই পরিবারের চারজনের উপর সন্ত্রাসী হসমলা। রাঙ্গামাটির দুর্গম  দুমদুম্যা ইউনিয়নে আগুনে ঘর পুড়ে সবকিছু হারালো সুনিল । পুকুর থেকে নবজাতকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার। বিলাইছড়িতে পার্বত্য মন্ত্রীর ঈদ উপহার । ঘটনার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো হত্যাকাণ্ডের কোনো ক্লু উদ্ধার করতে পারেনি পুলিশ।

রাঙ্গামাটিতে নানান আয়োজনে পালিত হলো বুদ্ধপূর্ণিমা ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১৫ মে, ২০২২
  • ১৫৫ বার পঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা।

রাঙ্গামাটি জেলা প্রতিনিধিঃ- দেশের সুখ – সমৃদ্ধি, বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় রাঙ্গামাটিতে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পার্বত্য বৌদ্ধ বিহার ও বন বিহার গুলোতে পালিত হলো বৌদ্ধদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শুভ “বুদ্ধপূর্ণিমা”।

বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ এই পূর্ণিমায় জন্ম গ্রহণ, বুদ্ধত্ব লাভ এবং মহাপরিনির্বাণ লাভ করায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন।

রবিবার (১৫ মে) রাঙ্গামাটি জেলার সকল বিহার কমিটি ও দায়ক- দায়িকার উদ্যোগে প্রশাসনের সহযোগিতায় নিজ নিজ বৌদ্ধ বিহারে এই পূর্ণিমা পালন করা হয়।

পূর্ণিমা উপলক্ষে রাঙ্গামাটি’র নানিয়াচর রত্নাঙ্কুর বৌদ্ধ বিহার প্রাঙ্গণে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা এবং অনুষ্ঠানে ধর্মদেশনা প্রদান করেন ফুরোমোন আন্তর্জাতিক ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ ভৃগু মহাস্থবির ও রত্নাঙ্কর বৌদ্ধ বিহারে অধ্যক্ষ বিশুদ্ধানন্দ মহাস্থবির।

এতে বিলাইছড়ি উপজেলার ৬৮ টি বৌদ্ধ বিহার এবং রাঙ্গামাটি জেলা সহ ১০ টি উপজেলায় ( রাঙ্গামাটি পুরো জেলার) মোট ৮২৮ টি বৌদ্ধ বিহারে বুদ্ধ পূর্ণিমা অনুষ্ঠিত হয়েছে বলে জানান, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি জয়সেন তঞ্চঙ্গ্যা।

“জগতের সকল প্রাণী সুখী হোক”- এই অহিংসা বাণী বলে, সকাল থেকে পঞ্চশীল প্রার্থনা, বুদ্ধ পূজা,সংঘ দান, অষ্টপরিষ্কার দান, নানাবিধ দান ও সন্ধ্যায় প্রদীপ প্রজ্জলন মধ্যে দিয়ে অনুষ্ঠান পরিসমাপ্তি হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT