1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাংবাদিক শ্রী মিশুক চন্দ্র ভূঁইয়ার পক্ষ থেকে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। বিলাইছড়িতে গণহত্যা দিবস পালিত। নিধুরাম ভুঁইয়া বাড়িতে সার্বজনীন বাসন্তী পুজো ও বসন্ত উৎসব ২০২৬ নানা আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। কয়রায় যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস পালন।  বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম শুরু, জমা লাখ টাকা বাধ্যতামূলক। স্ত্রীকে নদীতে ফেলে হত্যা চেষ্টা, স্বামী আটক। খুলনায় ২৫ মার্চ গনহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা। বাগেরহাট কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ কুয়েটের উপাচার্য হিসেবে দায়িত্ব ভার গ্রহন ।

রমেশ চন্দ্র সেন এমপির সুস্থতা কামনায় গড়েয়া উচ্চ বিদ্যালয়ে দোয়া মাহফিল।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২০৪ বার পঠিত

আব্দুস সালাম রুবেল ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

 

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের শারীরিক সুস্থতা কামনায় ঠাকুরগাঁওয়ের গড়েয়া এস সি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে দোয়া অনুষ্ঠান করেছে ।

 

১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় গড়েয়া এস,সি বহুমূখী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এই দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

গড়েয়া এস,সি বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওয়াহিদুল ইসলাম এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন গড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগের সন্মনিত সভাপতি আফিজার রহমান (দুলাল)।

 

বক্তারা বলেন, শারীরিক অসুস্থতার কারণে ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ইতিমধ্যে সাংসদের শরীরে সফলভাবে অস্ত্রপচার হয়েছে। তিনি বর্তমানে শারীরিকভাবে কিছুটা সুস্থ আছেন। তার সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চাওয়া হয়।

 

সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের মৌলভী সহকারী শিক্ষক মোঃ বদিউজ্জামান।

 

এ সময় সাংসদ রমেশ চন্দ্র সেনের শারীরিক সুস্থতা কামনায় দোয়া করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT