1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিল। রাজৈরে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে মফস্বল সাংবাদিক ফোরামের ইফতার মহফিল। জিয়া শিশু কিশোর সংগঠন খুলনা মহানগর শাখার দোয়া ও ইফতার মাহফিল। কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারকে ঈদ শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান। পাটপণ্যের ব্যবহার বাড়াতে কাজ করছে সরকার: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী। ভারত থেকে বাড়তি ৫০ হাজার টন ডিজেল জ্বালানি আমদানির আগ্রহ বাংলাদেশের। বাংলাদেশের কাছে পাত্তা পেল না পাকিস্তান। সাতক্ষীরায় পাঁচটি মন্দিরে দুঃসাহসিক চুরি সংগঠিত। মুক্তাগাছায় সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশনের মতবিনিময়। কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার।

রংপুরে ৫৭১ দিন পর পীরগঞ্জ আসছেন স্পীকার ড.শিরীন শারমিন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ১৫৪ বার পঠিত

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ

৫৭১ দিন পর রংপুর-৬ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের স্পীকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী বৃহস্পতিবার ১ দিনের সফরে নিজ নির্বাচনী এলাকা পীরগঞ্জে আসছেন। তাঁর সফরঘিরে যেন সাজ সাজ রব পড়ে গেছে সর্বত্র। রাস্তার ধারের ঘাস এবং গাছ-গাছালির ডালপালা কাটা হচ্ছে। উপজেলা সদরের বিভিন্ন প্রতিষ্ঠানের মাঠ এবং উপজেলা অডিটোরিয়াম হলের ঘাস কাটা, গাছের গোড়ায় সাদা রং করা হচ্ছে। অতিথিকে বরণের ক্লান্তহীন পরিশ্রম করছেন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের কর্তৃপক্ষরা। কয়েকদিন ধরেই এমন প্রস্তুতি লক্ষ্য করা গেছে।
উপজেলা আওয়ামী লীগের দলীয় সুত্রে জানা গেছে, স্পীকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী এমপি সর্বশেষ তার নির্বাচনী এলাকা পীরগঞ্জে বিগত ২০২০ সালের ২৬ ও ২৭ ফেব্রুয়ারী ২ দিনের সফরে আসেন। এরপর তিনি ২৮ ফেব্রুয়ারী সৈয়দপুর বিমানবন্দর থেকে বিমানযোগে ঢাকায় যান। তারপর দেশে ২০২০ সালের ৮ মার্চ ১ম করোনা ভাইরাস শনাক্ত হয় এবং একই বছরের ১৭ মার্চ দেশে লকডাউন দেয়া হয়। ফলে স্পীকার তার নির্বাচনী এলাকায় আসতে পারেননি। তবে তিনি স্থানীয় ও জাতীয় বেশকিছু কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত হয়েছেন বলে জানা গেছে।
এদিকে স্পীকার এর একান্ত সচিব এম এ কামাল বিল্লাহ স্বাক্ষরিত সফর সুচী থেকে জানা গেছে, আজ বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনস্থ বাসভবন থেকে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে যাবেন স্পীকার। সেখান থেকে সকাল ১০-১০ মিনিটের সময় নভো এয়ারের ফ্লাইট যোগে সৈয়দপুর বিমান বন্দরের উদ্দেশে যাত্রা করবেন। বেলা ১১-১০ ঘটিকার সময় সৈয়দপুর বিমান বন্দরে অবতরণ ও সেখান থেকে পীরগঞ্জ উপজেলাস্থ অডিটরিয়ামের উদ্দেশ্যে রওনা হবেন। বেলা ১ ঘটিকার সময় পীরগঞ্জ উপজেলা অডিটরিয়ামে মতবিনিময় সভায় অংশ নেবেন। বিকেল ৫ ঘটিকার সময় সভাশেষে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT