1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
নগরীর ফিলিং স্টেশনগুলো জ্বালানি তেল শূন্য, রাতের আধারে অবৈধভাবে তেল বিক্রির হিড়িক। বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত। স্বাধীনতা দিবসে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা। মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাংবাদিক শ্রী মিশুক চন্দ্র ভূঁইয়ার পক্ষ থেকে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। বিলাইছড়িতে গণহত্যা দিবস পালিত। নিধুরাম ভুঁইয়া বাড়িতে সার্বজনীন বাসন্তী পুজো ও বসন্ত উৎসব ২০২৬ নানা আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। কয়রায় যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস পালন।  বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম শুরু, জমা লাখ টাকা বাধ্যতামূলক। স্ত্রীকে নদীতে ফেলে হত্যা চেষ্টা, স্বামী আটক।

রংপুরে জেলা প্রাথমিক শিক্ষা   কর্মকর্তাগনের সাথে প্রতিমন্ত্রীর মত বিনিময় সভা অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ১৬৪ বার পঠিত

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ

 

আজ ২১ সেপ্টেম্বর মঙ্গলবার রংপুরে পিটিআই সম্মেলন কক্ষে রংপুর জেলার প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাগণের সাথে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন- এমপি’র সাথে এক মত বিনময় সভা অনুষ্ঠিত হয়।

রংপুরের জেলা প্রশাসক মোঃ আসিব আহসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর পিটিআই এর সুপারিন্টেন্ডেন্ট খন্দকার মোঃ ইকবাল হোসেন, বিভাগীয় উপপরিচালক (ভারপ্রাপ্ত) রংপুর বিভাগ মোঃ মুজাহিদুল ইসলাম, বাংলাদেশ আওয়ামীলীগ রংপুর জেলার সভাপতি মমতাজ উদ্দিন আহম্মেদ।

সভায় উত্তরাঞ্চলের প্রাথমিক শিক্ষার কার্যক্রমকে আরোও গতিশীল করতে প্রতিমন্ত্রী জাকির হোসেন প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন, এ সময় প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের দুঃখ, দুর্দাশা ও সমস্যার কথা প্রতিমন্ত্রীর কাছে তুলে ধরেন। পরে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষা কর্মকর্তাদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন প্রতিমন্ত্রী।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জাকির হোসেন জানান করেনাকালিন লকডাউনের কারনে প্রাথমিক শিক্ষক সহ কর্মকর্তা গণের কর্মস্থল বদলি স্থগিত ছিলো, বর্তমানে অনলাইনে এর প্রস্তুতি নেওয়াবহচ্ছে। ২০২১ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরিক্ষারও প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT