1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
নগরীর ফিলিং স্টেশনগুলো জ্বালানি তেল শূন্য, রাতের আধারে অবৈধভাবে তেল বিক্রির হিড়িক। বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত। স্বাধীনতা দিবসে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা। মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাংবাদিক শ্রী মিশুক চন্দ্র ভূঁইয়ার পক্ষ থেকে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। বিলাইছড়িতে গণহত্যা দিবস পালিত। নিধুরাম ভুঁইয়া বাড়িতে সার্বজনীন বাসন্তী পুজো ও বসন্ত উৎসব ২০২৬ নানা আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। কয়রায় যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস পালন।  বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম শুরু, জমা লাখ টাকা বাধ্যতামূলক। স্ত্রীকে নদীতে ফেলে হত্যা চেষ্টা, স্বামী আটক।

যশোরে লাভলী নামে তৃতীয় লিঙ্গের খুনের ঘটনায় চারজনকে আটক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ১৫৮ বার পঠিত

মোঃ নজরুল ইসলাম বিশেষ প্রতিনিধি ।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, দুই রাউন্ড গুলির বুলেট, একটি বার্মিজ চাকু, একটি করাত ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। জেলা গোয়েন্দা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বলেন সাংবাদিকদের এই তথ্য জানানো হয়। আটককৃতরা হলো, সদর উপজেলার দোগাছিয়া গ্রামের জিয়াউর রহমানের ছেলে শাকিল পারভেজ (২১) ঝাউদিয়া গ্রামের শাহাজুল বিশ্বাসের ছেলে মেহেদী হাসান (১৯) শহরতলীর খোলাডাঙ্গা গাবতলা স্কুলের পিছনে জিয়াউর রহমানের স্ত্রী নাজমা ওরফে হিজড়া নাজমা ও একই এলাকার সুজনের স্ত্রী সেলিম ওরফে হিজড়া সেলিনা।পুলিশ জানিয়েছে, তৃতীয় লিঙ্গের (হিজড়া) সম্প্রদায়ের আধিপত্য বিস্তার ও টাকা লেনদেনকে কেন্দ্র করে সেলিনা ও নাজমার সাথে আব্দুল কাদের ওরফে লাভলী হিজড়ার মধ্যে অভ্যান্তরীন বিরোধের সৃষ্টি হয়। সে কারণে নাজমা ও সেলিনাসহ তাদের সহযোগি আরো কয়েকজনকে নিয়ে লাভলীকে খুন করার পরিকল্পনা করে। গত শনিবার লাভলী একটি বাচ্চা নাচানোর উদ্দেশ্যে কায়েমকোলা বাজারের দিকে যান। এসময় তার সহযোগি হিসেবে নাজমা ও সেলিনা ছিলো। নাজমা ও সেলিনার পূর্ব পরিকল্পনায় ঘটনার ওইদিন সকাল সাড়ে ৮টার দিকে একটি ইজিবাইকে করে রওনা করেন। হালসা গ্রামের মাঠে একটি ব্রিজের উপর পৌছানো মাত্র নাজমা, সেলিনা, শাকিল পারভেজ ও মেহেদী হাসানসহ অজ্ঞাতনামা আরো কয়েবকজনে তাদের পথরোধ করে। এরপর প্রথমে পিস্তল দিয়ে লাভলীকে লক্ষ্য করে পরপর দুইটি গুলি করে। পিস্তলের গুলি লক্ষ্যভ্রষ্ট হলে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে লাভলীকে হত্যা করা হয়। এরপর স্থানীয়রা উদ্ধার করে লাভলীকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এই ঘটনার পর থেকেই হত্যার কারণ উদঘাটন ও খুনিদের আটকের জন্য সদর উপজেলার হাশিমপুর, দোগাছিয়া, ঝাউদিয়া, নারাঙ্গালী ও ধর্মতলাসহ বিভিন্নস্থানে অভিযান চালায় ডিবি পুলিশ। ওইদিনই গভীর রাতে লাভলীকে হত্যার অভিযোগে ওই চারজনকে আটক করে পুলিশ। এসময় আটক শাকিলের কাছ থেকে লাভলীকে হত্যাকান্ডে ব্যবহৃত বিদেশি পিস্তল, গুলি ও গুলির বুলেটসহ আটক করা হয়। এছাড়া আটক অন্য তিনজনকে আটকসহ তাদের কাছ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত বার্মিজ চাকু, একটি করাত ও দুইটি মোবাইল ফোন সেট উদ্ধার করা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT