1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে রমজান উপলক্ষে তিনশত দরিদ্র পরিবারে ফুড প্যাক বিতরণ। খুলনা মোংলা মহাসড়কে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত -১২ জন। শ্যামনগরে সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিল। রাজৈরে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে মফস্বল সাংবাদিক ফোরামের ইফতার মহফিল। জিয়া শিশু কিশোর সংগঠন খুলনা মহানগর শাখার দোয়া ও ইফতার মাহফিল। কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারকে ঈদ শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান। পাটপণ্যের ব্যবহার বাড়াতে কাজ করছে সরকার: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী। ভারত থেকে বাড়তি ৫০ হাজার টন ডিজেল জ্বালানি আমদানির আগ্রহ বাংলাদেশের। বাংলাদেশের কাছে পাত্তা পেল না পাকিস্তান। সাতক্ষীরায় পাঁচটি মন্দিরে দুঃসাহসিক চুরি সংগঠিত।

যশোরের শার্শায় পরকিয়ার কারণে যুবককে পুড়িয়ে হত্যা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ১৮৭ বার পঠিত

শার্শা (যশোর) প্রতিনিধি :

যশোরের শার্শায় প্রেম ঘটিত কারণে মনিরুল ইসলাম (৩৫) নামে এক যুবককে পুড়িয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বৃহষ্পতিবার দিনগত রাত ২টার দিকে উপজেলার নাভারণ কাজিরবেড় গ্রামে। মৃত মনিরুল ইসলাম মনিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকার আবুল হোসেনের ছেলে।

এলাকাবাসী জানান, বৃহষ্পতিবার দিনগত রাত ২টার দিকে হঠাৎ পাশের বাড়ীর চিৎকার শুনে ঘুম থেকে উঠে দেখি বাড়ীর ভিতরে আগুন জ্বলছে। আমরা প্রতিবেশীরা ছুটে এসে আগুন নিভাতে থাকি। এক পর্যায়ে দেখি এটি মটরসাইকেলে আগুন লেগেছে এবং মোটর সাইকেলের নিচে একটি লোক চাপা পড়া অবস্থায় পুড়ে গেছে। পরে খবর পেয়ে শার্শা থানার পুলিশ ঘটনা স্থলে এসে লাশ উদ্ধার করে। এলাবাসী আরোও জানান, উপজেলার কাজিরবেড় গ্রামের সিরাজুল ইসলামের বাড়ীতে নিচ তলায় ঝিনাইদহের কালিগঞ্জ এলাকার সাইদুর রহমান স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া থাকতেন। সাইদুর রহমান একজন এনজিও কর্মী। ঘটনার রাতে সে বাড়ীতে ছিলেন না। এলাবাসীর ধারনা সাইদুর রহমানে স্ত্রী বিথী খাতুনের সাথে নিহত লোকটি প্রেমের সম্পর্ক থাকতে পারে।

শার্শা থানার অফিসার ইসচার্জ (ওসি) বদরুল আলম খান জানান, রাতেই খবর পেয়ে পুলিশ ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদের জন্য ভাড়াটিয়ার স্ত্রীকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। ঘটনা তদন্ত না করে কিছুই বলা সম্ভব হবে না।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT