1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
মাগুরাতে ঘোড়াদৌড় দেখতে মানুষের ভিড়। ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক। এনসিপির দুই নেতাকে শোকজ। বাগেরহাটে ঐতিহ্যবাহী ষাটগম্বুজ মসজিদে মুসল্লিদের ভিড়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত। খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত। কয়রা টু ঢাকা রুটে স্টার ডিলাক্স পরিবহন সার্ভিসের উদ্বোধন। কুষ্টিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে একই পরিবারের চারজনের উপর সন্ত্রাসী হসমলা। রাঙ্গামাটির দুর্গম  দুমদুম্যা ইউনিয়নে আগুনে ঘর পুড়ে সবকিছু হারালো সুনিল । পুকুর থেকে নবজাতকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার।

ময়মনসিংহে মুক্তিযোদ্ধা ট্রাস্ট্রের অর্থ আত্নসাতের অভিযোগে সাংবাদিক সন্মেলন ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ১৪৪ বার পঠিত

ময়মনসিংহ প্রতিনিধি।

ময়মনসিংহ প্রেসক্লাবে ময়মনসিংহ মুক্তিযোদ্ধা পল্লী বহুমুখী সমিতি লি: এর আয়োজনে ময়মনসিংহ এক সাংবাদিক সন্মেলন অনুষ্ঠিত হয়েছে ।

আজ দুপুরে বীরমুক্তিযোদ্ধা মো: আনোয়ার হোসেনের বিরুদ্ধে সাংবাদিক সন্মেলনে জেলা মুক্তিযোদ্ধা ট্রাস্ট্রের অর্থ আত্নসাতের অভিযোগ করেন মুক্তিযোদ্ধা পল্লী বহুমুখী সমিতির ১৬৪ জন মুক্তিযোদ্ধা ।

সাংবাদিক সন্মেলনে লিখিত বক্তব্যপাঠ করেন সমিতির সভাপতি সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুর রব ।

তিনি বলেন বিগত ৩৪ বছর ধরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ময়মনসিংহ জেলা ট্রাস্ট্রের আয়-ব্যয়ের কোন অডিট করা হয়নি । উক্ত ট্রাস্ট্রের সম্পত্তি তার ব্যক্তিগত সম্পত্তিরূপে পরিনত করে এবং ট্রাস্ট্রের সমস্ত ক্ষমতা কুক্ষিগত করে বিভিন্নভাবে কোটি কোটি টাকা লোপাট করেছেন ।

অর্থ আত্নসাতের অভিযোগে বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের বিরুদ্ধে ময়মনসিংহ জেলা বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালতে ১৬৭/২০১৬ নং মোকদ্দমা দায়ের করা হয়েছে ।

অমুক্তিযোদ্ধা ও রাজাকারদের মুক্তিযোদ্ধা বানানোসহ জৈনক রাজাকারকে মুক্তাগাছা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বানিয়ে মুক্তিযোদ্ধাদের ভাবমূর্তি বিনষ্ট করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এছাড়াও আনোয়ার হোসেনর বিরুদ্ধে ট্রাস্ট্রের ২৪৮ অযুতাংশ ভূমি বিগত ১৪-১১-১৯৯৮ সালে অগ্রনী ব্যাংকের নিকট বিক্রি করে টাকা আত্নসাত করেছেন। সাংবাদিক সন্মেলনে মুক্তিযোদ্ধাগন ট্রাস্ট্রের টাকা আত্নসাতকারী দূর্নীতিবাজ মো: আনোয়ার হোসেনের দৃষ্টিন্তমূলক শাস্তির দাবীতে মুক্তিযোদ্ধা মন্ত্রনালয় ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন ।

সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো: আব্দুর রবের বিরুদ্ধে অপ্রাসঙ্গিক বক্তব্যসহ কয়েকটি পত্রিকায় মিথ্যা সংবাদ প্রচারে পাক্ষিক সূবর্ণ বাংলা, দৈনিক সরেজমিন পত্রিকার বিরুদ্ধে দ:বি: ৫০০/৫০১ ধারায় উক্ত পত্রিকাদ্বয়ের কর্মকর্তাগনের বিরুদ্ধে জেলা ময়মনসিংহ বিজ্ঞ অতিরিক্ত চীপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ নং আমলি আদালতে মামলা দায়ের করা হয়েছে। যার নং ৪১৪/২০২০।

এ সময় সমিতির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো: শাহজাহান, সুজিত কুমার সরকার, হাফেজ আবুল হোসেন, পারভেজ খোকন সহ অন্যান্য মুক্তিযোদ্ধাগন উপস্হিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT