1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা। জাকের মঞ্জিল দরবার শরীফে আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭ দাওয়াতী জলসা অনুষ্ঠিত। বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা।

মাধবপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে মুজিব শতবর্ষ উদযাপন

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০
  • ২৭৪ বার পঠিত

মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর এক’শ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার সকালে মাধবপুর উপজেলা প্রশাসন নির্মিত বঙ্গবন্ধু ম্যুরালে উপজেলা প্রশাসনের আয়োজনে মাধবপুরের সর্বস্থরের মানুষ শ্রদ্ধা নিবেদনের জন্য জড়ো হয়।

একে একে মাধবপুর উপজেলা প্রশাসন,থানা প্রশাসন,পৌরসভা,আওয়ামীলীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ,ছাত্রলীগ,সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান,শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন।

উপজেলা নির্বাহী কর্মকতা তাশনূভা নাশতারাণ জানান,সারা বিশ্বে করোনা ভাইরাসের জন্য বাংলাদেশে মুজিব শতবার্ষিকী স্বল্প পরিসরে করা হচ্ছে।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশানুসারে আমরা সীমিত ভাবে অনুষ্ঠান সাজিয়েছি। তিনি আরো জানান মুজিব বর্ষ উপলক্ষে স্কুল কলেজের ছাত্র/ছাত্রীদের নিয়ে কুইজ,চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।আজ দুপুরে মসজিদ,মন্দির ওগীর্জায় শেখ মুজিবুর রহমানের মাগফেরাত কামনায় দোয়া ও প্রার্থণা করা হবে।

উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকতা তাশনূভা নাশতারাণ,উপজেলা সহকারী কমিশনার ভূমি আয়েশা আক্তার,আওয়ামীলীগ সভাপতি শাহ মোঃমুসলিম,সাধারন সম্পাদক আলহাজ্ব আতিকুর রহমান,মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব) কবীর উদ্দীন,অফিসার ইনচার্জ মাধবপুর থানা ইকবাল হোসেন,তদন্ত দস্তগীর আহম্মদ,

উপজেলা স্বাস্থ্য ওপরিবার পরিকল্পনা কর্মকতা ইশতিয়াক মামুন,কৃষি কর্মকতা সাইফুল ইসলাম,উপজেলা প্রকৌশলী মোঃ জুলফিকার হক চৌধুরী,শিক্ষা কর্মকতা দ্বিজেন্দ্র আচার্য্য,বি আর ডিবি কর্মকতা মশিউর রহমান,যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম,নির্বাচন কর্মকতা মনিরুজ্জামান, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আবুল হোসেন,মহিলা বিষয়ক কর্মকতা জান্নাত সুলতানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাআবুল হোসেন,চেয়ারম্যান ফারুখ পাঠানআমার বাড়ি আমার খামারের সমন্বয়ক পারভীন আক্তার,তথ্য সেবা কর্মকর্তা নাসরিন সুলতানা,সুকোমল রায়,তাজুল ইসলাম,প্রেসক্লাবের সেক্রেটারি সাব্বির হাসান,শাহ মোঃ সেলিম, শ্রীধাম দাশ গুপ্ত,মিজানুর রহমান,আবুল কাসেম,সাকিবুল আলম।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT