1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন। ফুলতলায় চাঞ্চল্যকর সাব্বির হ’ত্যা: দীর্ঘ ৪ মাস পর ১ ও ৩ নম্বর আসামি গ্রেপ্তার। গাজীপুর পুবাইলে বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া সড়কে বাঁশের সাঁকো: দুর্ভোগ কমাতে বিএনপি নেতা জাকির সরকারের উদ্যোগ। কয়রায় সুশীলনের প্রকল্প অবহিতকরতণ সভা । কয়রায় ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে মত বিনিময় সভা । কেশবপুরে জামায়াতের উদ্যোগে বুড়িহাটী যুবকদের মাঝে ফুটবল বিতরণ। সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধে শ্যামনগরে বিতর্ক ও রচনা। তালায় পূবালী ব্যাংকের ক্যাশলেস সেবা উদ্বোধন। কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। কেশবপুর বিএনপি’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

মাধবপুরে গৃহবধূকে ধর্ষণচেষ্টার থানায় অভিযোগ

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২ ডিসেম্বর, ২০১৯
  • ২২৪ বার পঠিত

মাধবপুর প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

রোববার (০১ ডিসেম্বর) বিকেলে নির্যাতিতা গৃহবধূ মাধবপুর থানায় এ ব্যাপারে অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় সূত্র ও অভিযোগে জানা যায়, উপজেলার রসুলপুর গ্রামের আইয়ুব আলী ও ওবেদ আলী নামে দুই যুবক ২৭ নভেম্বর বৃহস্পতিবার রাতে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ধর্ষণে ব্যর্থ হয়ে গৃহবধূকে মারধর করে তারা। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে।

মাধবপুর হাসপাতালের চিকিৎসক অদিতি রায় জানান, তার শরীরের বিভিন্ন স্থানে ছোটখাটো আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

মাধবপুর থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক শ্যামল মিয়া জানান, নির্যাতিতা গৃহবধূর অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের ব্যবস্থা চলছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT