1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম:
ভালো নেই সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল চাকমা । বেনাপোলে হাসপাতালের দাবিতে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধনের পর সড়ক অবরোধ। এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু ২১ -এপ্রিল থেকে। জ্বালানি তেলের দাম বাড়ল , রাত ১২টা থেকে কার্যকর। কেশবপুরের পাঁজিয়ায় ‘বিপ্রতীপ’এর আয়োজনে বিপ্রতীপ সম্প্রদান ও সাহিত্য সভা। নিজের অস্ত্রের গুলি’তে খুলনায় কনস্টেবল নিহত। মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা। কৃষ্টিবন্ধন, যশোরের আয়োজনে বৈশাখী কবিতা উৎসব ও সাংস্কৃতিক ও অনুষ্ঠান। খুলনা অঞ্চলের ১০ বিদ্যুৎ কেন্দ্রের ৬ টি বন্ধ। খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু, আহত দুই যুবক।

মাগুরাঘোনা চাচাকে পিটিয়ে হত্যা কারি ভাতিজা ইমনকে গ্রেফতার করেছে পুলিশ। 

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ২৪৩ বার পঠিত

চুকনগর , ডুমুরিয়া থেকে সরদার বাদশা।

 

ডুমুরিয়ার মাগুরাঘোনায় নজরুল শেখ হত্যা মামলার আসামী ইমন শেখ (২২)কে গ্রেফতার করেছে পুলিশ।

ডুমুরিয়া থানা পুলিশ সুত্রে জানা যায় শুক্রবার দিবাগত রাত ৩টা ৩০ মিনিটে যশোরের মনিরামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কৃত ইমন শেখ উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের (দক্ষিন) হোগলাডাঙ্গা গ্রামের আশরাফ হোসেন শেখের ছেলে।

গত ৩রা আগস্ট মঙ্গলবার বিকালে শিরিশ গাছের ডাল কাটাকে কেন্দ্র নিয়ে বিতর্ক সৃষ্টি হয়।একপর্যায়ে আশরাফ শেখের (তিন)৩ পুত্রের হামলায় নজরুল ইসলাম (৫০) নিহত হয়। এঘটনায় গুরতর আহত হয় তার মেয়ে কলেজ পড়ুয়া ছত্রি মুক্তা খাতুন (১৯)।

নিহত নজরুল শেখ উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের (দক্ষিন) হোগলাডাঙ্গা গ্রামের মৃত মহাতাব শেখের ছেলে।

৪ আগস্ট ৪জনকে আসামি করে ডুমুরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের হয়।

ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওবাইদুর রহমান জানান

শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে থানার এস আই শাহিনুর রহমান ও এস আই হাবিবুল্লাহর নেতৃত্বে তথ্য প্রযুক্তি ব্যাবহার করে যশোর জেলার মনিরামপুর থানা এলাকা থেকে আসামী ইমন শেখ (২২)কে গ্রেফতার করা হয়েছে তিনি আরও জানান শনিবার তাকে বিজ্ঞ আদালতে হাজির করা হলে আসামী ইমন শেখ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দী প্রদান করলে আদালত আসামী ইমন শেখ কে জেলহাজতে পাঠিয়ে দেয়। মামলায় অন্যান্য আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT