1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাংবাদিক শ্রী মিশুক চন্দ্র ভূঁইয়ার পক্ষ থেকে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। বিলাইছড়িতে গণহত্যা দিবস পালিত। নিধুরাম ভুঁইয়া বাড়িতে সার্বজনীন বাসন্তী পুজো ও বসন্ত উৎসব ২০২৬ নানা আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। কয়রায় যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস পালন।  বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম শুরু, জমা লাখ টাকা বাধ্যতামূলক। স্ত্রীকে নদীতে ফেলে হত্যা চেষ্টা, স্বামী আটক। খুলনায় ২৫ মার্চ গনহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা। বাগেরহাট কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ কুয়েটের উপাচার্য হিসেবে দায়িত্ব ভার গ্রহন ।

মহাসড়কে ডাকাতির অভিযোগে ৯ডাকাত গ্রেফতার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ১৫৬ বার পঠিত

মোঃ হামিদুর রহমান, মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :::

মীরসরাই থানায় পুলিশের অভিযানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডাকাতি,চুরি, ছিনতাইয়ের অভিযোগে সংঘবদ্ধ আন্ত:জেলা ডাকাত দলের চিহ্নিত ৯ সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে সীতাকুণ্ড উপজেলার মধ্যম সলিমপুর গ্রামের সেকানদার মিয়ার ছেলে মিজানুর রহমান প্রকাশ সাদ্দাম (২৪), মীরসরাই উপজেলার পূর্ব হাইতকান্দি এলাকার রবিউল হোসেন এর ছেলে আরাফাত হোসেন রনি (২৩),
চট্টগ্রামে ফি-ফোর্ট এলাকার মো: ওসমান এর ছেলে তুষার(২২), সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ ছলিমপুর এলাকার ফরিদুল আলমের ছেলে মোঃ শহিদ(২৩), চট্টগ্রাম কালুশাহ এলাকায় মৃত বজলুল হকের ছেলে মোঃ বক্কর(২৬), বাক্ষ্মণবাড়িয়ার কসবা এলাকার জসিম উদ্দিনের ছেলে মোঃ মহসিন (২৩), ভাটিয়ারী হাতেম পাড়া এলাকার মোঃ রফিক এর ছেলে রবিউল হোসেন (২৪),
কুমিল্লার নাঙ্গলকোট এলাকায় মোঃ ইউসুফ ছেলে রাকিব হোসেন (২০) ও লক্ষীপুরের চন্দগঞ্জ এলাকার আব্দুর রাজ্জাক ছেলে মাসুদুর রহমান (২৩) সহ ছিনতাই হওয়া একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) আটককৃতদের আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।
মীরসরাই থানা সূত্রে জানা যায়, তারা বিভিন্ন সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রী বেশে ছিনতাই এবং মহাসড়কে রড মেরে গাড়ি ডাকাতি করত।
মামলার তদন্তকারী কর্মকর্তা মীরসরাই থানায় তদন্ত কর্মকর্তা অলি উল্লাহ জানান, মীরসরাই এসপি সার্কেল লাবিব আব্দুল্লাহর দিক নির্দেশনা ও মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে নিজামপুর পুলিশ ফাঁড়ি ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকীর নেতৃত্বে তথ্যপ্রযুক্তির মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত আন্তঃজেলা ডাকাতদলের ৯ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হই। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অসংখ্য মামলা রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT