1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

মধপুরে সজীব ওয়াজেদ জয়ের ৫১তম জন্মদিন উদযাপন

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ২৭৮ বার পঠিত

আঃ হামিদ মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধিঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দ্রষ্টা মাননীয় প্রধান মন্ত্রীর তথ্য ও যোগাযোগ উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর ৫১তম শুভ জন্মদিন উদযাপন করেছেন টাঙ্গাইলের মধুপুর উপজেলা কৃষক লীগের নেতাকর্মীগন।
সজীব ওয়াজেদ জয় এর ৫১ তম শুভ জন্ম দিন উপলক্ষে মঙ্গলবার (২৭ জুলাই) সন্ধায় কৃষক বাচাঁও- দেশ বাচাঁও- এ প্রতিপাদ্যকে সামনে রেখে মধুপুর উপজেলা কৃষক লীগের আয়োজনে আলোচনা সভা -কেক কাটা, মিলাদ, ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষকলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট রেজাউল করিম হিরন, টাঙ্গাইল জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মোশারফ হোসেন আকন্দ, ৬নং মির্জা বাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান তালুকদার,
মধুপুর উপজেলা ছাত্রলীগের উপ আইন বিষয়ক সম্পাদক অ্যাড আলমাস হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য মোঃ হারুন-অর-রশিদ,সাবেক ছাত্রনেতা হালিম সরকার,
মির্জাবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আলাউল কবির, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন খান, বঙ্গবন্ধু ছাত্র পরিষদের আলামিন ইসলাম হিরা সহ অন্যান্য নেতৃবুন্দ। এসময় নেতৃবৃন্দ মহামারী করোনা ভাইরাসের আক্রান্ত হতে রক্ষা পাওয়ার জন্য সবাইকে স্বাস্হ্যবিধি মেনে সচেতন থাকার পরামর্শ দেন। এবং সরকারী সকল বিধি নিষেধ মেনে চলার আহবান জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT