1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
মাগুরাতে ঘোড়াদৌড় দেখতে মানুষের ভিড়। ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক। এনসিপির দুই নেতাকে শোকজ। বাগেরহাটে ঐতিহ্যবাহী ষাটগম্বুজ মসজিদে মুসল্লিদের ভিড়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত। খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত। কয়রা টু ঢাকা রুটে স্টার ডিলাক্স পরিবহন সার্ভিসের উদ্বোধন। কুষ্টিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে একই পরিবারের চারজনের উপর সন্ত্রাসী হসমলা। রাঙ্গামাটির দুর্গম  দুমদুম্যা ইউনিয়নে আগুনে ঘর পুড়ে সবকিছু হারালো সুনিল । পুকুর থেকে নবজাতকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার।

ভূরুঙ্গামারীতে সাজা প্রাপ্ত ও ওয়ারেন্ট ভূক্ত ১১ মামলার আসামী আটক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ১৫৯ বার পঠিত

নয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

 

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৫ মামলার সাজা প্রাপ্ত ও ৬ মামলার ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামীকে আটক করেছে পুলিশ। আটককৃত ওই ব‍্যক্তির নাম মহসিন মিয়া (৪৫)|

 

সে উপজেলার পাথরডুবি ইউনিয়নের দিয়াডাঙ্গা গ্রামের কামরুল ইসলাম ছেলে। গত বৃহস্পতিবার রাতে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল ঢাকার রামপুরা থেকে তাকে আটক করে।

 

পুলিশ জানায় আটক মহসিন এর বিরুদ্ধে চেক জালিয়াতি ও অর্থ প্রতারণাসহ ১১টি মামলা রয়েছে। এর মধ্যে ৫টি মামলায় সাজা প্রাপ্ত ও ৬টি মামলার গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।

 

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, ২০১৩ সালে মহসিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর থেকেই সে পলাতক ছিল।

 

তথ‍্য প্রযুক্তি ব‍্যবহার করে তাকে ঢাকার রামপুরার একটি বাসায় অভিযান চালিয়ে আটক করা হয়েছে। আজ শূক্রবার সকালে তাকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT