1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
মাগুরাতে ঘোড়াদৌড় দেখতে মানুষের ভিড়। ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক। এনসিপির দুই নেতাকে শোকজ। বাগেরহাটে ঐতিহ্যবাহী ষাটগম্বুজ মসজিদে মুসল্লিদের ভিড়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত। খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত। কয়রা টু ঢাকা রুটে স্টার ডিলাক্স পরিবহন সার্ভিসের উদ্বোধন। কুষ্টিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে একই পরিবারের চারজনের উপর সন্ত্রাসী হসমলা। রাঙ্গামাটির দুর্গম  দুমদুম্যা ইউনিয়নে আগুনে ঘর পুড়ে সবকিছু হারালো সুনিল । পুকুর থেকে নবজাতকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার।

ভান্ডারিয়ায় সংরক্ষিত ইউপি সদস্যের স্বামীসহ তিন ইয়াবা কারবারি আটক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ১৬২ বার পঠিত

এম এফ এইচ রাজু পিরোজপুর প্রতিনিধিঃ

 

পিরোজপুরের ভান্ডারিয়ায় পৃথক অভিযানে সংরক্ষিত মহিলা ইউপি সদস্যের স্বামীসহ তিন মাদক কারবারিকে ৪৭ পিচ ইয়াবাসহ আটক করেছে ভান্ডারিয়া থানা পুলিশ।

 

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত আটটার দিকে ভান্ডারিয়া-কাঠালিয়া সড়কের পৌর কাউন্সিলর হারুন-অর রশিদের বাড়ির সামনের পাকা সড়ক থেকে ইয়াবা ক্রয় বিক্রয়ের সময় গৌরীপুর ইউনিয়নের পৈকখালী বাজার সংলগ্ন ৪ নং ওয়ার্ডের মোঃ আব্দুল জলিল মীরের পুত্র মোঃ আব্বাস মীর (২৭) এবং একই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মৃত হাবিবুর রহমানের পুত্র মোঃ শাহিন খান (৩৫) কে ২২ পিচ ইয়াবাসহ আটক করে। আটকৃত আব্বাস গৌরীপুর ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মুন্নি ইসলামের স্বামী। তিনি এর আগেও মাদকসহ আটক হয়েছিলেন।

 

আপরদিকে রাত নয়টার দিকে পৌর শহরের ১ নং ওয়ার্ডের আব্দুল মান্নান বেপারীর বাড়ির সামনের ইট সোলিং সড়ক থেকে একই ওয়ার্ডের আব্দুল হাই সিকদার দুলালের পুত্র মোঃ আমির হোসেন সোহেল (৩০) কে ২৫ পিচ ইয়াবা সহ আটক করা হয়।

 

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বিশ্বাস জানান, আটককৃত মাদক কারবারি মোঃ আব্বাস ও মোঃ শাহিন খানের বিরুদ্ধে একটি এবং মোঃ আমির হোসেন সোহেলের বিরুদ্ধে একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে। শুক্রবার তাদের পিরোজপুর জেল হাজতে প্রেরণ করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT