1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

ভান্ডারিয়ায় সহনশীল মূল্যের তরমুজ ও গরুর মাংস বিক্রয় চলতি বছরের মত সমাপ্ত হলো – মেহেদী হাসান।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩
  • ২১৬ বার পঠিত

এম এফ এইচ রাজু
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ

পিরোজপুরের ভান্ডারিয়ায় মাহে রমজান উপলক্ষে সহনশীল মূল্যে তরমুজ ও গরুর মাংস বিক্রয়ের কার্যক্রমটি চলতি বছরের মতো আজ আনুষ্ঠানিকতার সাথে সমাপ্ত হলো বলে জানিয়েছেন মোহাম্মদ মেহেদী হাসান৷

মেহেদী হাসান পবিত্র মাহে রমজান উপলক্ষে ভান্ডারিয়া পৌর শহরে প্রথমে সহনশীল মূল্যের তরমুজ এরপর সহনশীল মূল্যে গরুর মাংস বিক্রি করে ব্যাপক সাড়া ফেলেছেন৷

মেহেদী হাসান ভান্ডারিয়া পৌর শহরের চারা পট্টি হাওলাদার বাড়ি মৃত মন্টু হাওলাদার এর ছেলে, পেশায় ছাত্র ও ব্যবসায়ী৷ তিনি পবিত্র মাহে রমজান উপলক্ষে নিম্ন আয়ের সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কথা ভেবে শুধুমাত্র করায় ও যাতায়াত খরচ বিবেচনা করে প্রথমে তরমুজ এরপর ধারাবাহিকভাবে চারটি গরু কেটে প্রথমে ৬০০ এবং সর্বশেষ ৭০০ টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি করেছেন৷

এ সময়ে ভান্ডারিয়া বন্দর বাজার ঘুরে দেখা যায় বাজারের বিভিন্ন মাংসের দোকানে প্রতি কেজি গরুর মাংসের সর্বনিম্ন বাজার মূল্য ৮০০ টাকা৷

ভান্ডারিয়া পৌর শহরের সার্কিট হাউস মাঠে মাসব্যাপী এ কার্যক্রমের সমাপ্তির দিনে ৭০০ টাকা কেজি দরে সর্বমোট ১৫৫ কেজির একটি গরু সর্বনিম্ন ১ কেজি ও সর্বোচ্চ দুই কেজি পর্যন্ত বিক্রি করে চলতি বছরের মতো ইতি ঘোষণা করেন মেহেদী হাসান৷

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT