1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

ভান্ডারিয়ায় মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ১৯৪ বার পঠিত

এম এফ এইচ রাজু
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ

পিরোজপুরের ভান্ডারিয়ায় মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। গতকাল ১৩ এপ্রিল বৃহস্পতিবার উপজেলার পৌর শহর সহ সকল ইউনিয়নের গরিব, দুখী, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পরিচালক ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক, মো. এহসাম হাওলাদার।

মুসলিম ধর্মের সবচেয়ে বড় উৎসব হিসেবে পবিত্র ঈদ-উল-ফিতর তথা রমজানের ঈদকে বিবেচনা করে থাকেন সকল শ্রেণী পেশার ধর্ম প্রিয় মুসলিমরা। পাশাপাশি অন্যান্য ধর্মের মানুষেরাও বেশ সাচ্ছন্দের সাথে এ উৎসবে অংশগ্রহণ করে থাকেন। তারই ধারাবাহিকতায় এবারের ঈদ-উল-ফিতর উপলক্ষে উপজেলার গরিব, দুখী, অসহায় ও দুঃস্থ মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার উদ্দেশ্যে মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান, মো. মিরাজুল ইসলামের বাক্তিগত অর্থায়নে এ ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

এদিকে, মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে উপজেলার পৌরসভা সহ সকল ইউনিয়নের পাড়া মহল্লার অসহায়, হতদরিদ্র ও পথচারী রোজাদার ব্যাক্তিদের মাঝে মাসব্যাপী ভ্রাম্যমাণ ইফতার বিতরনের অংশ হিসেবে আজ ২১ তম দিনে উপজেলার ভিবিন্ন এলাকার অসহায়, হতদরিদ্র ও পথচারী রোজাদার ব্যক্তিবর্গের মাঝে ইফতার বিতরণ করা হয়।

সন্ধ্যায়, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে চলমান এতিম, দুস্থ, হাফেজ, মাওলানা ও ভাসমান সর্ব সাধারণের জন্য ভান্ডারিয়া পৌরসভা সহ সকল ইউনিয়নের দোয়া ও ইফতারের আজ ৫ম তম দিনে উপজেলার ইকড়ি ইউনিয়নের ইকড়ি মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ২৫ শতাধিক রোজাদার ব্যক্তিবর্গের উপস্থিতিতে দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার ও রাতের খাবার পরিবেশন করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT