1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম:
কয়রা টু ঢাকা রুটে স্টার ডিলাক্স পরিবহন সার্ভিসের উদ্বোধন। কুষ্টিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে একই পরিবারের চারজনের উপর সন্ত্রাসী হসমলা। রাঙ্গামাটির দুর্গম  দুমদুম্যা ইউনিয়নে আগুনে ঘর পুড়ে সবকিছু হারালো সুনিল । পুকুর থেকে নবজাতকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার। বিলাইছড়িতে পার্বত্য মন্ত্রীর ঈদ উপহার । ঘটনার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো হত্যাকাণ্ডের কোনো ক্লু উদ্ধার করতে পারেনি পুলিশ। ফারুয়া পানছড়িতে পুড়ে যাওয়া ত্রিপুরাদের পাশে উপজেলা প্রশাসন, বিএনপি ও  ফারুয়া ইউনিয়ন পরিষদ । নারীঘটিত বিরোধের জেরে টিকটকার রাকিবুল ইসলাম রাকিবকে হত্যা করা হয়। নিরাপদ খুলনা চাই সামাজিক সংগঠনের পক্ষ থেকে কেএমপি পুলিশ কমিশনার এর কাছে স্মারকলিপি প্রদান। নিরাপদ খুলনা চাই’ সামাজিক সংগঠনের পক্ষ থেকে পরিষদের নবনিযুক্ত প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী কে ফুলেল শুভেচ্ছা।

ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমার ওপরে, পানিবন্দী ৮০ হাজার মানুষ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ১৫৯ বার পঠিত

নয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

 

 

কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বেলা ১২টায় এই তথ্য নিশ্চিত করেছে জেলা পানি উন্নয়ন বোর্ড।

 

পানি উন্নয়ন বোর্ড জানায়, বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকালে ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমার ৪৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ধরলার পানি কিছুটা কমলেও এখনও বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপরে রয়েছে।

 

গত ২৪ ঘণ্টায় উলিপুর উপজেলার অনন্তপুর বাজারের কাছে বেড়িবাঁধ ছাপিয়ে গেছে পানি। এ সময় নতুন করে ৫টি গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া ব্রহ্মপুত্র অববাহিকার উলিপুর, চিলমারী, রৌমারী ও রাজীবপুর উপজেলার প্রায় ৩ শতাধিক চরের ৮০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।

 

কৃষি সম্প্রসারণ বিভাগ জানায়, প্রায় ২০ হাজার হেক্টর জমির ফসল নিমজ্জিত রয়েছে। খাদ্য, বিশুদ্ধ পানি ও গবাদিপশুর খাদ্য সংকট প্রকট হয়ে উঠছে।

 

অন্যদিকে ধরলা ও তিস্তা নদীর পানি কমার সঙ্গে সঙ্গে রাজারহাট উপজেলার গতিয়াশাম, খিতাবখা, কিং ছিনাই ও সদর উপজেলার চর বড়াইবাড়িসহ ২৫টি পয়েন্টে নদীভাঙন তীব্র-রূপ নিয়েছে। গৃহহীন হয়েছে আরও শতাধিক পরিবার।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT