1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
যশোরের বুকভরা বাওড়ে সেচ্ছাসেবকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। কয়রায় বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস পালন। মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান মারা গেছেন। খুলনায় এক ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারীর মৃত্যু। লবণচরা থানার আলোচিত জান্নাতুল মাওয়া হত্যার দায় স্বীকার অভিযুক্ত তোতা মিয়ার। বিলাইছড়ির ত্যাগী নেতা জয়সিন্ধু চাকমা জেলা পরিষদ সদস্য পদ পেতে আপত্তি কোথায় । বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত। নগরীর ফিলিং স্টেশনগুলো জ্বালানি তেল শূন্য, রাতের আধারে অবৈধভাবে তেল বিক্রির হিড়িক। বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত। স্বাধীনতা দিবসে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা।

বিশ্বনাথে বেগম রাবেয়া খাতুন চৌধুরীর মৃত্যু বার্ষিকী পালন ফারুক আহমদ

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ৫১১ বার পঠিত

স্টাফ রিপোর্টার

সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজীতে রাগীব রাবেয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের কো-অর্ডিনেটর বিশিষ্ট দানবীর রাগীব আলী চৌধুরীর সহধর্মিনী বেগম রাবেয়া খাতুন চৌধুরীর ১৫ তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার ১৩ ডিসেম্বর দুপুরে বিদ্যালয়ের কনফারেন্স হলরুমে এক শোক সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।

সভায় বক্তারা বলেন, বেগম রাবেয়া খাতুন চৌধুরী ছিলেন নিরহংকারী, অত্যন্ত সাদাসিধে জীবনের অধিকারী একজন মহীয়সী রমনী। প্রচুর অর্থবিত্তের মধ্যে থেকেও তিনি নিজেকে সাধারণ মানুষের উপকারে জীবন ও সম্পদ অকাতরে বিলিয়ে দিয়েছেন। নারীশিক্ষার প্রতি বেগম রাবেয়া খাতুন চৌধুরীর ছিলেন প্রচন্ড আগ্রহী। তিনি বিশ্বাস করতেন যে নারীরা শিক্ষিত হলে সমাজ ও রাষ্ট্র দ্রুতগতিতে এগিয়ে যাবে।

রাগিব রাবেয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ একেএম সিফত আলীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাসুক মিয়া’র পরিচালনায় অনূষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক মো. রাশেল মিয়া।

এসময় উপস্হিত ছিলেন বিদ্যালয়ের সহ শিক্ষক গৌতুম চন্দ্র সাহা, শাহিন আহমদ, ইমরান আহমদ, মো. নায়েব আলী, মো. কামাল মিয়া, মো. মাসুম তালুকদার, কিরন দেবনাথ সহ প্রমুখ।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক মাওলানা মো. আছমত আলী।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT