1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
লবণচরা থানার আলোচিত জান্নাতুল মাওয়া হত্যার দায় স্বীকার করেছে অভিযুক্ত তোতা মিয়ার। বিলাইছড়ির ত্যাগী নেতা জয়সিন্ধু চাকমা জেলা পরিষদ সদস্য পদ পেতে আপত্তি কোথায় । বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত। নগরীর ফিলিং স্টেশনগুলো জ্বালানি তেল শূন্য, রাতের আধারে অবৈধভাবে তেল বিক্রির হিড়িক। বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত। স্বাধীনতা দিবসে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা। মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাংবাদিক শ্রী মিশুক চন্দ্র ভূঁইয়ার পক্ষ থেকে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। বিলাইছড়িতে গণহত্যা দিবস পালিত। নিধুরাম ভুঁইয়া বাড়িতে সার্বজনীন বাসন্তী পুজো ও বসন্ত উৎসব ২০২৬ নানা আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে।

বিশ্বনাথের দুই ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১২৩ প্রার্থীর মনোনয়নপত্র জমা

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২
  • ৪০৩ বার পঠিত

বিশ্বনাথের দুই ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১২৩ প্রার্থীর
মনোনয়নপত্র জমা

ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার

৬ষ্ঠ ধাপে আগামী ৩১ জানুয়ারী অনুষ্ঠিতব্য সিলেটের বিশ্বনাথের ১নং লামাকাজী ইউনিয়ন ও ২নং খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১২৩জন প্রার্থী। এর মধ্যে দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে ১২জন, সদস্য পদে ৮৬জন ও সংরক্ষিত সদস্য পদে ২৫জন মনোনয়নপত্র জমা দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম সারোয়ার।
তিনি জানান, আজ (৩ জানুয়ারী) ছিল ওই দুই ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ। দুই ইউনিয়নে তিন পদে ১২৩জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

লামাকাজী ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন জমাদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ফয়সল আহমদ ও বর্তমান চেয়ারম্যান, উপজেলা বিএনপি’র বহিস্কৃত নেতা কবির হোসেন ধলা মিয়া, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আবেদুর রহমান আসকির ও তরুন সংগঠক গোলাম কিবরিয়া তালুকদার।
খাজাঞ্চী ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমাদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আরশ আলী, বর্তমান চেয়াম্যান, জেলা বিএনপির সাবেক সদস্য তালুকদার মো. গিয়াস উদ্দিন, সাবেক উপজেলা বিএনপি নেতা শরীফ আহমদ রাজু ও উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা কয়েছ মিয়া।

খাজাঞ্চী ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমাদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আরশ আলী, বর্তমান চেয়াম্যান জেলা বিএনপির সাবেক সদস্য তালুকদার মো. গিয়াস উদ্দিন, সাবেক উপজেলা বিএনপি নেতা শরীফ আহমদ রাজু ও উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা কয়েছ মিয়া।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT