1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম:
খুলনায় নির্বাচন উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বিলাইছড়িতে সংসদ নির্বাচনে সব কেন্দ্রে জনবল ও নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে । অনলাইনে ভোটার নম্বর যেভাবে জানবেন। খুলনার ৬ আসনে ৮৪০ ভোটকেন্দ্রের ৫৮৫টি ঝুঁকিপূর্ণ। দুর্গম বড়থলির আরও ২ টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও জনবল নিরাপদে পৌঁছালো হেলিকপ্টারে কয়রায় ধানের শীষের পক্ষে নজরকাড়া গনমিছিলে। জামায়াত ক্ষমতায় গেলে কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না …. মাওলানা আবুল কালাম আজাদ। ডুমুরিয়ায় গৃহবধূকে পিটিয়ে হত্যা। কুষ্টিয়া মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ছাত্রীর মরদেহ উদ্ধার। দাম কমানোর একদিন যেতে আবার ও বাড়ল স্বর্নের দাম।

বিলাইছড়িতে সংসদ নির্বাচনে সব কেন্দ্রে জনবল ও নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩ বার পঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯-পার্বত্য রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলায় ১৩ টি কেন্দ্রে জনবল ও নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। বুধবার (১১ ই ফেব্রুয়ারি)  সকালে বিষয়টি গণমাধ্যমকে এ তথ্য  জানান উপজেলা নির্বাহী অফিসার ও  সহকারী রিটার্নিং অফিসার  হাসনাত জাহান খান। তিনি আরও জানান, তেরোটির মধ্যে ৫ টিতে হেলিসর্টি, অন্য  ৮ টিতে নৌকা বোটে পাঠানো হয়েছে। এবং সকল প্রস্তুটি সম্পন্ন করা হয়েছে। 
উপজেলা নির্বাচন অফিসার ছালেহ আহমদ ভুইঁয়া জানান,হেলিসর্টি ৫ কেন্দ্রগুলো হলো ফারুয়া ইউনিয়নে ফারুয়া সরকারি প্রা: ও তাড়াছড়ি বেসরকারি প্রা: বিদ্যালয়। আর বড় থলি ইউনিয়নে ৩ টির মধ্যে  প্রাংজংপাড়া, বড়থলি এবং  রাইমংছড়া বেসরকারি প্রা: বিদ্যালয়। নৌকা যোগে অন্য কেন্দ্রগুলো হচ্ছে ফারুয়া ইউনিয়নে ওরাছড়ি ও তক্তানালা সরকারি প্রা: বিদ্যালয়। বিলাইছড়ি ইউনিয়নে পাংখোয়া পাড়া, দীঘল ছড়ি আবাসিক সরকারি প্রা: বিদ্যালয় এবং বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়,। আর কেংড়াছড়ি ইউনিয়নে কেংড়াছড়ি পুনর্বাসন জোন, কেংড়াছড়ি এবং কেরনছড়ি সরকারি প্রা: বিদ্যালয়।

 উপজেলায় মোট ১৩ টি কেন্দ্রে ভোটার সংখ্যা ২৪৫১৫ জন,পুরুষ -১২৫৬৮,মহিলা-১১৯৪৭ জন। তারমধ্যে বড়থলি ইউনিয়নে ২৩৩৪ জন,কেংড়াছড়িতে ৫৫৭২ জন,বিলাইছড়িতে ৭২৪৭ জন এবং ফারুয়াতে ৯৩৬২ জন। নিরাপত্তায় দায়িত্বে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, গোয়েন্দা সহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী। রয়েছে অনেক কেন্দ্র সিসি ক্যামেরা এর আওতায়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT