1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে মোটর সাইকেল মালিক সমিতির সিরিয়াল ও আইনশৃঙ্খলা  সভা । খুবি শিক্ষার্থী নিহতের ঘটনায় খুবিতে মানববন্ধন ও বিক্ষোভ। খুলনা বিভাগের ১০ জেলায় অন্তত ৭৯ জন শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন। খুবির আইন ডিসিপ্লিনের ছাত্রী মৌমিতা হালদারের মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ। চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ মাদকসহ আটক -২। শিববাড়ি মোড়ে চলন্ত অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডে। বিলাইছড়িতে কৃষিবিয়ক প্রশিক্ষণ ও মাঠ পরিদর্শনে উপ-সচিব । শ্যামনগরে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত। কয়রায় আইওয়াশ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত । খুলনা জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি’র নিরঙ্কুশ বিজয়।

বিলাইছড়িতে মোটর সাইকেল মালিক সমিতির সিরিয়াল ও আইনশৃঙ্খলা  সভা ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৩৭ বার পঠিত

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ বিলাইছড়ি  মোটর সাইকেল মালিক সমবায় সমিতির এর উদ্যোগে মোটর সাইকেল সমিতির সিরিয়াল ও আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) ১১ টায় উপজেলা কনফারেন্স রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও হাসনাত জাহান খান এঁর প্রতিনিধি উপজেলা  প্রাণী সম্পদ  কর্মকর্তা (ডা.) গোলাম আজম।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম ফকির, থানা অফিসার ইনচার্জ মোঃ মাজরুরুল হক এর প্রতিনিধি এস আই তানভীর আলম , ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, সাংবাদিক সুজন কুমার তঞ্চঙ্গ্যা। সভায় সভাপতিত্ব করেন মোটর সাইকেল মালিক সমবায় সমিতির সভাপতি অতীশ দীপংকর চাকমা। এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিমলী হেডম্যান, মেম্বার জ্যোতিময় চাকমা, কার্বারী কল্পরঞ্জন চাকমা। আরো  গণ্যমান্য ব্যক্তিবর্গ  এবং সমিতির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন ।  সঞ্চালনা করেন  ধনমুনি চাকমা।

 

সভায় লাইন্সম্যান নিয়োগের মাধ্যমে সিরিয়ালী ভাবে গাড়ী চালানো। এছাড়াও হেলমেট দিয়ে গাড়ি চালানো, বেপরোয়া গাড়ি না চালানো, নেশাগ্রস্থ অবস্থায় গাড়ি না চালানো,  বাজার দিনে বাজারে ভিতরে গাড়ি না ডুকানো, নতুন ভাড়া নির্ধারণ সহ ইত্যাদি বিষয়ে ফলপ্রসূ আলোচনা করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT