1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যান পরিষদের মানববন্ধন। রাজনৈতিক স্বার্থে কাউকে রাজাকার বা জঙ্গি আখ্যা দেওয়ার সংস্কৃতি জনগণ আর গ্রহণ করছে না। সঙ্গে থাকলে সঙ্গী, আর সঙ্গে না থাকলে জঙ্গি- এই দ্বিচারিতা মানুষ বুঝে গেছে।”-অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। চালককে আঘাত করে রিক্সা ছিনতাই। ভাটা ও জমির মামলা চলমান থাকা অবস্থায় মাটি বিক্রি করায় ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন। বিলাইছড়িতে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি। দুর্গম ফারুয়া ইউনিয়নে ৬ শ  কার্ডধারীদের মাঝে  চাউল বিতরণ । বিলাইছড়ির ১১ দলীয় ঐক্যজোট রিক্সার প্রতীক আবু বকর সিদ্দিক এঁর পথ সভা। বিলাইছড়ি ও কেংড়াছড়ি ইউনিয়নে ভিডব্লিউবি বিতরণ । নদী খননের কারণে আশ্রয়স্থল হলো পশুর হাটে। কয়রা হাসপাতালের উদ্যোগে পল্লী চিকিৎসকদের সাথে মতবিনিময় ।

বিলাইছড়িতে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩ বার পঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি ( রাঙ্গামাটি) প্রতিনিধি:-বিলাইছড়িতে  নবম পে-স্কেল বাস্তবায়নসহ বিভিন্ন ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে উপজেলায় ৩ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন সরকারি কর্মচারীরা।

 মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলা সর্বস্তরের কর্মকর্তা- কর্মচারীর আয়োজনে  ‘বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ’-এর ব্যনারে এই কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে বিলাইছড়ি থানার সামনে দিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে এক সমাবেশ করে। 

​সমাবেশে বক্তারা তাদের দীর্ঘদিনের বঞ্চনার কথা তুলে ধরে বলেন, বিগত সরকার একাধিকবার দাবি পূরণের আশ্বাস দিলেও তা কার্যকর করেনি। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের ওপর পূর্ণ আস্থা প্রকাশ করে তারা আশা করেন, এই সরকার অতি দ্রুত তাদের দীর্ঘদিনের প্রাণের দাবি ‘নবম পে-স্কেল’ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রনি সরকার তার বক্তব্যে বলেন, “সরকার যদি আমাদের যৌক্তিক দাবিগুলো শোনেন, তবে তিনি অবশ্যই তা সদয় বিবেচনায় নেবেন বলে আমরা বিশ্বাস করি।”

​বাংলাদেশ সরকারি কর্মচারী পরিষদের সমন্বয়ক  সভাপতি চিত্ত রঞ্জন চাকমার সভাপতিত্ব ও সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রঞ্জন তঞ্চঙ্গ্যা, স্বাস্থ্য পরিদর্শক উথাই মার্মা এবং ডা. রনি সরকারসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সমাবেশ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, যদি নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের এই ন্যায্য দাবি মেনে নেওয়া না হয়, তবে আগামীতে তারা আরও কঠোর কর্মসূচি ও মহাসমাবেশের ডাক দেবেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT