1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

বিলাইছড়িতে আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা অনুষ্ঠিত ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ৩৪০ বার পঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা।
বিলাইছড়ি ( রাঙ্গামাটি) প্রতিনিধিঃ-“সবাই মিলে খেলা করি,মাদক মুক্ত দেশ গড়ি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে
বিলাইছড়িতে আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ এপ্রিল) উপজেলা ক্রীড়া সংস্থা’র আয়োজনে- প্রশাসনের সহযোগিতায় একটি র‍্যালি বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পরে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান -এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা।

এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, উপজেলা স্বাস্থ্য বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা.অভিক কুমার বড়ুয়া, থানা পরিদর্শক মো.রউফ খান এবং ১ নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ ১ নং ওয়ার্ডের মেম্বার মোঃওমর ফারুক ও গণ্যমান্য ব্যক্তি বর্গসহ ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ।
এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও দীঘলছড়ি আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিদর্শন বড়ুয়া(ঝন্টু).

বক্তারা বলেন, মাদক পরিহার করে খেলা – ধূলায় মনোযোগী হয়ে যুব সমাজকে কাজে লাগিয়ে একটি উন্নত সমৃদ্ধশালী দেশ গড়ার আহ্বান জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT