1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন। ফুলতলায় চাঞ্চল্যকর সাব্বির হ’ত্যা: দীর্ঘ ৪ মাস পর ১ ও ৩ নম্বর আসামি গ্রেপ্তার। গাজীপুর পুবাইলে বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া সড়কে বাঁশের সাঁকো: দুর্ভোগ কমাতে বিএনপি নেতা জাকির সরকারের উদ্যোগ। কয়রায় সুশীলনের প্রকল্প অবহিতকরতণ সভা । কয়রায় ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে মত বিনিময় সভা । কেশবপুরে জামায়াতের উদ্যোগে বুড়িহাটী যুবকদের মাঝে ফুটবল বিতরণ। সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধে শ্যামনগরে বিতর্ক ও রচনা। তালায় পূবালী ব্যাংকের ক্যাশলেস সেবা উদ্বোধন। কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। কেশবপুর বিএনপি’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

বিমান খাতে দূর্নীতি নির্মূলে কঠোর উদ্যোগের ফলে লোকসানের পরিবর্তে এখন লাভ হচ্ছে: বিমান প্রতিমন্ত্রী

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২০
  • ৪০০ বার পঠিত

মাধবপুর প্রতিনিধি : বিমান খাতে অনিয়ম ও দূর্নীতি নির্মূল করতে কঠোর উদ্যোগ নেওয়া হয়েছে। অব্যবস্থাপনার ফলে এতদিন এ খাতে লোকসান হতো। কিন্তু এ খাতের সমস্যা শনাক্ত করে কার্যকর ব্যবস্থা নেওয়ায় এক বছরে বিমান খাতে লোকসান কাটিয়ে ২শ৭৩ কোটি টাকা আয় হয়েছে। দেশ থেকে সমূলে দূর্নীতি বিনাশ করতে সরকার খুবই কঠোর। তিনি বলেন, বিএনপি সরকার দেশের উন্নয়নের পরিবর্তে বিদেশে টাকা প্রচার করছে। এ সরকার জনগনের সঙ্গে বিশ্বাস ঘাতকতা করেনা। দুর্নীতিবাজ যতই শক্তিশালী হোক কাউকে ছাড় দেওয়া হচ্ছেনা।

১৭ জানুয়ারী শুক্রবার সকালে তার নির্বাচনী এলাকায় হবিগঞ্জের মাধবপুরে কাজিরচক নেছারিয়া দাখিল মাদ্রাসায় সাড়ে ৩ কোটি টাকা ব্যায়ে ৪ তলা ভবনের ভিত্তি প্রস্তর অনুষ্টানে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এমপি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

মাধবপুর সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর নূর, সহ সভাপতি রহম আলী, সাবেক সম্পাদক মুক্তিযোদ্ধা সুকোমল রায়, যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম, অধ্যক্ষ মোহন মিয়া, সাবেক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী প্রদীপ কুমার সরকার, যুবলীগ সভাপতি মিজানূর রহমান, ছাত্রলীগ সভাপতি সোহেল মিয়া প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT