1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাংবাদিক শ্রী মিশুক চন্দ্র ভূঁইয়ার পক্ষ থেকে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। বিলাইছড়িতে গণহত্যা দিবস পালিত। নিধুরাম ভুঁইয়া বাড়িতে সার্বজনীন বাসন্তী পুজো ও বসন্ত উৎসব ২০২৬ নানা আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। কয়রায় যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস পালন।  বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম শুরু, জমা লাখ টাকা বাধ্যতামূলক। স্ত্রীকে নদীতে ফেলে হত্যা চেষ্টা, স্বামী আটক। খুলনায় ২৫ মার্চ গনহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা। বাগেরহাট কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ কুয়েটের উপাচার্য হিসেবে দায়িত্ব ভার গ্রহন ।

বিদেশে বসে বড় বড় কথা, সাহস থাকলে বাংলার মাটিতে এসে কথা বলো—তথ্য প্রতিমন্ত্রী ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ১৯৫ বার পঠিত

স্বপন মাহমুদ,সরিষাবাড়ী প্রতিনিধি:

 

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মুরাদ হাসান এমপি বলেছেন- বিদেশের মাটিতে বসে খুনি তারেক জিয়া বড় বড় কথা বলে, সাহস থাকলে বাংলার মাটিতে এসে কথা বলো। আমরা প্রস্তুত বঙ্গবন্ধুর খুনীদের এই বাংলার মাটিতে বিচার করার জন্য। গত বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নে (পিংনা উচ্চ বিদ্যালয় মিলনায়তন রোমে) ইউনিয়ন শাখা আওয়ামী লীগের বর্ধিত সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

তথ্য প্রতিমন্ত্রী আরোও বলেন, বাঙালি জাতির ভাগ্যকে নির্বাসনে দিয়ে বঙ্গবন্ধু’র হত্যাকারীদের পুনর্বাসন করা ছাড়া আর কিছুই করতে পারেনি। বঙ্গবন্ধু হত্যার মুল পরিকল্পনাকারী মাস্টার মাইন্ড ছিলেন ঘাতক জিয়াউর রহমান। তার দল বিএনপি ছিল পাকিস্তানের দালাল। বাংলার জনগন পাকিস্তানের দালাল বিএনপি নামক দলটিকে আজ প্রত্যাখ্যান করেছে।

 

এসময় পিংনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন-সমম্বয়ক অধ্যক্ষ লুৎফর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর-রশিদ, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লুলু, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, পিংনা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস ছালাম (বাংলার বাবু) প্রমূখ।

 

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT