1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরের নদীতেই পাট জাগ বুড়িভদ্রার বুকে গ্রামবাংলার এক অপরূপ দৃশ্য! কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা। ১ নম্বর ওয়ার্ডে গণসংযোগে মানুষের ভালোবাসা-সমর্থন প্রত্যাশা মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের। সুন্দরবনের দস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ। বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা রক্ষায় চৌকিদারদের সতর্ক থাকার নির্দেশ। জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন। কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। তালায় দুর্নীতিবাজ নায়েব তারক চন্দ্র মন্ডলের খুটির জোর কোথায , তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ।

বিএনপি দেশে-বিদেশে চিঠি দিয়েও ব্যর্থ: সেতুমন্ত্রী

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৩০৮ বার পঠিত

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে দেশ-বিদেশে চিঠি দিয়েও ব্যর্থ হয়েছে বিএনপি। এমন মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (২ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জে দ্বিতীয় কাঁচপুর সেতু পরিদর্শন কালে এমন মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির রাজনীতি এমন নেতিবাচক ধারায় চলছে যেখানে সৌজন্যবোধ হারিয়ে গেছে। তার প্রমাণ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চা চক্রে অংশ না নেয়া।

যে কোন নির্বাচনে অংশগ্রহণ না করা রাজনৈতিক দলের জন্য শুভকর নয় বলে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন ছাড়া কোনো রাজনৈতিক দলের স্বাভাবিক অস্তিত্ব থাকে না। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বিএনপি একদিকে বিদেশি বন্ধু হারিয়েছে, অন্যদিকে আস্থা হারিয়েছে দেশের মানুষের।

আসন্ন উপজেলা নির্বাচনে বিএনপির অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, তারা নির্বাচনে অংশ নেবে কিনা তা তাদের নিজস্ব ব্যাপার। নির্বাচনে বিএনপি অংশ না নিলে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের কারণে দলের মধ্যে বিরূপ প্রভাব পড়বে কিনা, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিগত সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ১৭ জন বিদ্রোহী প্রার্থীর মধ্যে শেষ পর্যন্ত দুইজন ছিলেন। একটি বড় দলের জন্য এটা কিছুই না। আশা করি উপজেলা নির্বাচনেও বিদ্রোহী প্রার্থী থাকবে না।

মন্ত্রী জানান, কাঁচপুর দ্বিতীয় সেতুর নির্মাণকাজ প্রায় শতভাগ সম্পন্ন হয়েছে। এছাড়া মেঘনা ও গোমতী সেতুর ৮৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। আগামী মার্চ মাসের যেকোনো সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাঁচপুর সেতুর উদ্বোধন করবেন। অপর দুইটি সেতু আগামী জুন-জুলাই মাসে উদ্বোধনের সম্ভাবনার কথাও জানান সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT