1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম:
খুলনার ডাকবাংলা মোড়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত -১। নিখোঁজ ব্যবসায়ী সূজনকে রহস্যজনকভাবে উদ্ধার ঢাকার কড়াইল বস্তিতে হবে ফ্যামিলি কার্ডের উদ্বোধন। বিলাইছড়িতে  ইউএনও মোবাইল কোর্ট পরিচালনা করেন। খুলনার দিঘলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা আহত -৩। খুলনা নগরীতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা আদায়। বাতকস কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মন্ত্রী এ্যাড.দীপেন দেওয়ান। খুলনায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্রিটিশ আমেরিকান টোবাকোর অবৈধ সিগারেটের প্রচারণা। শ্যামনগর মুন্সিগঞ্জ জেলেখালী নাটক বৈরাগী বাড়ির বায়োস্কোপ মঞ্চস্থ। রক্তাক্ত খুলনা! নগর জুড়ে এখন আতঙ্ক।

বিএনপির সাবেক মহাসচিব আব্দুস সালাম তালুকদারের ২৬তম মৃত্যুবার্ষিকী পালিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১৯৯ বার পঠিত

স্বপন মাহমুদ, জামালপুর প্রতিনিধি:

জামালপুরের সরিষাবাড়ীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার ২৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে কালো ব্যাচ ধারণ, শোক র্যালী, কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল ও আলোচনা সভা করা হয়েছে।

ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার ১৯৩৬ সালের ৪ নভেম্বর জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার মূলবাড়ী গ্রামে সম্ভ্রান্ত তালুকদার পরিবারে জন্মগ্রহন করেন। ১৯৯৯ সালে ২০ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন।

আজ বুধবার (২০ আগস্ট) সকালে সরিষাবাড়ী আর.ইউ.টি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ হতে একটি শোক র‍্যালী শুরু হয়ে সরিষাবাড়ী পৌরসভার মূলবাড়ী গ্রামে ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের বাড়ী কবরস্থানে গিয়ে শেষ হয়। পরে কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়। 

আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি মোঃ আজিম উদ্দিন আহাম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ভাইস—চেয়ারম্যান এড. আব্দুস সালাম পিন্টু। বক্তব্য রাখেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী জামালপুর জেলা বিএনপির সভাপতি ও ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ভাতিজা মোঃ ফরিদুল কবীর তালুকদার শামীম। 

এতে ডোয়াইল, পোগলদিঘা, আওনা, ভাটারা, মহাদান, পিংনা, কামরাবাদ, সাতপোয়া ইউনিয়ন ও পৌরসভার দলীয় সকল নেতাকর্মীবৃন্দ এবং সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠনসহ নানা পেশাজীবী মানুষ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT