1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে সুন্দরবন দিবস পালিত। কাপ্তাই হ্রদের পানি কিছু দিনের মধ্যে না কমালে ব্যাহত হবে বোরো মৌসুমের ধান চাষ : চুরমার হবে হাজারো কৃষকের স্বপ্ন। খুলনা নগরীতে কুপিয়ে জখম করে টাকা ছিনতাই। বাগেরহাট যুবকের দুই হাত ও একটি পা বিছিন্ন করেছে দুর্বৃত্তরা। মুরাদনগরে দেবরের সঙ্গে সম্পর্কের জেরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, এলাকায় চাঞ্চল্য বাংলাদেশের ঐতিহ্য হচ্ছে উপজাতীয় ভাষা শহিদ দিবসে ইউএনও- হাসনাত জাহান খান । বিনম্র শ্রদ্ধায় যথাযোগ্য মর্যাদার মধ্যদিয়ে শনিবার মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত। কয়রায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন। শহিদ ও মাতৃভাষা দিবসের চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরিদর্শনে ইউএনও হাসনাত জাহান খান। দুর্গম ফারুয়া ইউনিয়নে ৬০০ উপকার ভোগীদের মাঝে চাউল বিতরণ ।

বাগেরহাট যুবকের দুই হাত ও একটি পা বিছিন্ন করেছে দুর্বৃত্তরা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।

বাগেরহাট কচুয়া উপজেলায় পূর্ব শত্রুতার জেরে মো. রহমত শেখ (২৮) নামে এক যুবকের দুই হাত ও একটি পা বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মাঘিরা ইউনিয়নের সম্মানকাঠি গ্রামের কবির খানের কলা ও সুপারি বাগানে এ ঘটনা ঘটে।

আহত রহমত শেখ একই গ্রামের মতিয়ার রহমান শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রহমত শেখ একই গ্রামের বাসিন্দা ইসরাফিল ও ইয়াছিনের বাড়িতে গিয়ে তর্কে জড়ান। সেখান থেকে বের হওয়ার পর ইসরাফিল ও ইয়াছিনসহ আরও কয়েকজন তাকে একটি কলাবাগানে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। ধারালো অস্ত্রের আঘাতে তার দুই হাত ও একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, ভুক্তভোগী ও হামলাকারীদের মধ্যে পূর্ব থেকে বিরোধ ছিল। সুযোগ পেয়ে দুর্বৃত্তরা এ হামলা চালিয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT