1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন। খুলনার নুতন জেলা প্রশাসক হুরে জান্নাত। খুলনা জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে কয়রায় গণ সংবর্ধনা ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহে নতুন সময় নির্ধারণ। নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ২৫ জন আহত । স্বামীর শাবলের আঘাতে আহত স্ত্রী নিহত, স্বামী আটক। যশোরের বুকভরা বাওড়ে সেচ্ছাসেবকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। কয়রায় বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস পালন। মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান মারা গেছেন। খুলনায় এক ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারীর মৃত্যু।

বাগেরহাটের মোড়েলগঞ্জে এক ক্লিনিক মালিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ১৪৬ বার পঠিত

মোঃ আনিসুর রহমান, বাগেরহাট প্রতিনিধি।

বাগেরহাট জেলার মোরেলগঞ্জে এক ক্লিনিক মালিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। “৫ ডিসেম্বর ” রবিবার দুপুরে মশিউর রহমান মুকুল (৫২) নামে এক ক্লিনিক মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মশিউর রহমান মুকুল মোরেলগঞ্জ শহরের ডা. আব্দুল লতিফের ছেলে। তিনি মোরেলগঞ্জ পৌর শহরের মেইনরোডস্থ রাইসা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং রাইসা মটরসের মালিক।

মশিউর রহমান মুকুলের স্ত্রী হেলেনা বেগম জানান, তার স্বামী (মুকুল) করোনা আক্রান্ত হয়েছিল। করোনা নেগেটিভ হওয়ার পরে তার মানসিক সমস্যা শুরু হয়। সে কারণে তিনি আত্মহত্যা করতে পারেন। তবে মৃত্যুর সঠিক কারন এখনই বলতে পারছেন না পুলিশ।

 

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে মুকুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তার গলায় ফাঁস ছাড়া শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন ছিল না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছেন পুলিশ।

 

 

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT