1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

বাংলার রূপ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৬৮ বার পঠিত

লেখক: ইমরান রানা

এই বাংলায় হয়েছিল যে দেখা
কথা ছিল হবে আবার দেখা ,
এই বাংলা রয়ে যাবে চিরকাল
তুমি রবে না একা ।
আবছা দিনে বেরবো আমি , বাংলার
রূপে মিলিয়ে যাবে তুমি ।

চোখ মেলে বাংলার রূপ দেখিব আমি
জড়সড়ো গলায় বলবে এখানে আমি ,
একদল অথিতি পাখির ন্যায় ভেসে এলে
তুমি ,
ততক্ষনে এই বাংলার রূপে মিলিয়ে
গেলে যে তুমি ।

এই বাংলার বুকে রূপ বিলিন করে
মিলিয়ে যাচ্ছ কতবার ,
যা আমাকে বিমোহিত করে যায় বারবার
তোমারই রূপে রূপবতী এই বাংলা ।

সবুজ – শ্যমলা ঘাসের সঙ্গে মিশে আছে
তোমার দেয়া ঘ্রাণ ,
তুমিযে আজো আছ মিশে – আজও এই
বাংলার রূপে , রূপ দিয়েছ যে ঢেলে
এমনি করে রূপময় কর আমারে , আমি
যে মিলিয়ে যেতে চাই এই বাংলার রূপে ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT