1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম:
নগরীর ফিলিং স্টেশনগুলো জ্বালানি তেল শূন্য, রাতের আধারে অবৈধভাবে তেল বিক্রির হিড়িক। বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত। স্বাধীনতা দিবসে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা। মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাংবাদিক শ্রী মিশুক চন্দ্র ভূঁইয়ার পক্ষ থেকে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। বিলাইছড়িতে গণহত্যা দিবস পালিত। নিধুরাম ভুঁইয়া বাড়িতে সার্বজনীন বাসন্তী পুজো ও বসন্ত উৎসব ২০২৬ নানা আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। কয়রায় যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস পালন।  বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম শুরু, জমা লাখ টাকা বাধ্যতামূলক। স্ত্রীকে নদীতে ফেলে হত্যা চেষ্টা, স্বামী আটক।

বাংলাদেশ প্রেসক্লাব ভূরুঙ্গামারী শাখা বাংলাদেশ-ভারত সীমান্তে আর হত্যার ঘটনা ঘটবে না ! স্বরাষ্ট্র মন্ত্রী।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
  • ১৫৫ বার পঠিত

আনোয়ার হোসেন আরিফ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশ-ভারত সীমান্তে আর হত্যার ঘটনা ঘটবে না। আমরা দুপক্ষেই সিদ্ধান্ত নিয়েছি সীমান্তে কোন অস্ত্র ব্যবহার করা হবে না। তারপরও ইতিপূর্বে যেসব ঘটনা ঘটে তা পরবরর্তীতে দু-পক্ষ বসে সমঝোতা করা হয়ে থাকে।

এ সময় তিনি আরও বলেন, অহেতুক কারণে বিএনপির নেতা-কর্মীদের নামে কোন মামলা হয়নি। তারা হামলা, অগ্নি সংযোগসহ বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ডে জড়িত ছিল বলেই মামলা হয়েছে।

তিনি মঙ্গলবার (১১জানুয়ারি) দুপুরে কুড়িগ্রামের ধরলা সেতু এলাকায় র‍্যাব-১৩ উদ্যোগে ১ হাজার শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, র‍্যাপিড এ্যাকশন ব্যাটলিয়ন র‍্যাব আইন শৃংখলা রক্ষার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে আসছেন তারই একটি উদাহরণ কুড়িগ্রামের শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ।

এ সময় উপস্থিত ছিলেন, র‍্যাবের মহা পরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, প্রাথমিক ও গন শিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন, সংসদ সদস্য এম এ মতিন, সংসদ সদস্য পনির

উদ্দিন আহমেদ, সংসদ সদস্য আসলাম হোসেন সওদাগর, রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্রাচার্জ বিপি এম, জেলা প্রশাসক মোঃ রেজাউল করিম, পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মন্জু, র‍্যাব ফোর্সেস অতিরিক্তি মহা পরিচালক অপারেশন কর্নেল কে এম আজাদ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT