1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
মুরাদনগরে দেবরের সঙ্গে সম্পর্কের জেরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, এলাকায় চাঞ্চল্য বাংলাদেশের ঐতিহ্য হচ্ছে উপজাতীয় ভাষা শহিদ দিবসে ইউএনও- হাসনাত জাহান খান । বিনম্র শ্রদ্ধায় যথাযোগ্য মর্যাদার মধ্যদিয়ে শনিবার মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত। কয়রায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন। শহিদ ও মাতৃভাষা দিবসের চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরিদর্শনে ইউএনও হাসনাত জাহান খান। দুর্গম ফারুয়া ইউনিয়নে ৬০০ উপকার ভোগীদের মাঝে চাউল বিতরণ । ফরিদপুরে ব্যবসায়ীকে ভ্যাট মামলার ভয় দেখিয়ে চাঁদা দাবির অভিযোগ ভ্যাট বিভাগের সিপাহীর বিরুদ্ধে বিলাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন সহকারী সার্জন যোগদান। কয়রায় স্বাস্থ্য সুরক্ষা ও ব্যক্তিগত পরিচর্যা উপকরণ বিতরণ। বিলাইছড়িতে বিষপানে এক নারীর মৃত্যু ।

বাংলাদেশের ঐতিহ্য হচ্ছে উপজাতীয় ভাষা শহিদ দিবসে ইউএনও- হাসনাত জাহান খান ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫ বার পঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি(রাঙ্গামাটি) প্রতিনিধি:- বাংলা ভাষার পাশাপাশি বাংলাদেশের ঐতিহ্য হচ্ছে উপজাতীয় ভাষা বলে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই মন্তব্য করলেন ইউএনও  হাসনাত জাহান খান। শনিবার( ২১ ফেব্রুয়ারি) সকালে কনফারেন্স হলে তিনি এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, আমাদের মাল্টি ল্যাঙ্গুয়েল হতে হবে। এখানে বাংলার ভাষার পাশাপাশি চাকমা, মার্মা,তঞ্চঙ্গ্যা, ত্রিপুরা সহ বিভিন্ন ভাষা রয়েছে। সমতলে গারো, সাওতাল ভাষা ও অন্যান্য ভাষা। যার যার মাতৃভাষাকে সমৃদ্ধ এবং ঠিকিয়ে রাখতে সেই ভাষা-ভাষীর লোকদের এগিয়ে আসতে হবে। তিনি বলেন, আমরা ছোটবেলা থেকে শিশুদের  বাংলা ভাষা সঠিক চর্চার জন্য আমাদের বাংলা ভাষায় ভালো একটা কনটেন্ট পাইনা। অথচ বিশ্বে ইংরেজিসহ অন্যান্য ভাষাতে ভালো ভালো কন্টেন্ট পাওয়া যায়। তাই ডিজিটাল এই যুগে এই বিষয়েও আমাদের কাজ করতে হবে। তবে জানার জন্য ইংরেজিসহ অন্য ভাষা শেখার কথাও বলেন।  এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমরা বিনয়ের সাথে অন্যায়ের প্রতিবাদ করবো। আমরা সুন্দর একটা জাতি গঠন করতে চাই। এজন্য  তিনি সকলকে বই পড়ার পরামর্শ দেন বিশেষ করে বাংলা ইতিহাস, সংস্কৃতি, সাহিত্য ইত্যাদি। এসময় তিনি আরও বলেন, আমাদের বড়দেরও বই পড়ার অভ্যাস করতে হবে। তাহলে আমাদের ছেলে-মেয়েরাও পড়বে। কারণ শিশুরা অনুকরণ প্রিয়।তিনি এও জানিয়ে দেন দিবসে কর্মকর্তারা যারা উপস্থিত ছিলেন না তাদেরকে সতর্ক  করলেন।

দিবসটি ঘিরে সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে  বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (ভারঃ) ডা.মোহাম্মদ গোলাম আজম। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুরজিত দত্ত, উপজেলা কৃষি কর্মকর্তা রাজেশ প্রসাদ রায়, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাফর আহমেদ, কুতুবদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন তঞ্চঙ্গ্যা, প্রভাষক  ইয়াসমিন সুলতানা প্রমূখ। উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়ার সঞ্চালনায় এ সময় অন্য বক্তারা বলেন, পৃথিবীর ২য় আর কোন দেশ নেই যারা ভাষার জন্য জীবন দিয়েছেন। তাই এই ভাষার মর্য়াদা সমুন্নত রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি অন্যান্য সকল ভাষাকেও সম্মান জানাতে হবে। এর আগে দিবসটির প্রথম প্রহরে রাত বারোটা এক মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে উপজেলা প্রশাসন, পুলিশসহ সরকারি বে-সরকারী বিভিন্ন প্রতিষ্ঠান, প্রেসক্লাব, বিএনপিসহ  বিভিন্ন রাজনৈতিক ,সামাজিক ওসাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে শহিদদের আত্বার শান্তি কামনার জন্য এক মিনিট নীরবতা পালন করা হয়। পতাকা অর্ধনমিত রাখা হয়। এবং বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় প্রভাত ফেরী করে।

অন্য দিকে শিক্ষার্থীর অবিভাবকরা জানান, প্রতিযোগিতায় সঠিক মূল্যায়ন করার মতো বিচারক না থাকার কারণে  তাদের ছেলে-মেয়েদের চিত্রাঙ্কন, কবিতা আবৃতি ও অন্যান্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করাতে আগ্রহ হারিয়ে ফেলছেন। তারা আরও বলেন মূল্যয়ন করতে শিক্ষা অফিসার নতুবা বিসিএস কর্মকর্তা প্রয়োজন। যেহেতু এগুলো উপজেলা ভিত্তিক প্রতিযোগিতা। একই বিদ্যালয়ে শিক্ষার্থীদের একই শিক্ষকের দ্বারা মূল্যায়ন করলে বিষয়টি কেমন দেখায়। বিষয়টি উধ্বর্তন কর্তৃপক্ষের সুদৃষ্টির প্রয়োজন বলে মনে করছেন তারা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT