1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম:
তারেক রহমানের সরকারে ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু হবে, আতঙ্ক নয়: হুইপ বকুল। মুক্তাগাছায় ভাঙারি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা। যশোরে ৬ কোটি ৬২ লাখ টাকার ডায়মন্ডসহ ভারতীয় নাগরিক আটক। প্রথম নারী জেলা প্রশাসক (ডিসি) ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন মিজ হুরে জান্নাত। মুক্তাগাছায় সরকারি দিঘির লীজধারীকে মাছ ধরতে বাঁধা ও মারধর। প্রেমের বিয়ের ৭ বছর পর স্ত্রীকে হত্যা: স্বামীর স্বীকারোক্তিতে উদঘাটিত রহস্য,মাগুরার পুলিশ সুপার প্রেস ব্রিফিং ১। এপ্রিল থেকে সুন্দরবনে শুরু হয়েছে মধু আহরণ মৌসুম। শ্যামনগরে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময়সভা ও শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ। নিরাপদ খুলনা চাই সামাজিক সংগঠনের পক্ষ থেকে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এর কাছে স্মারকলিপি প্রদান। রাঙ্গামাট জেলা পরিষদের নেতৃত্বে এম এ সালাম ফকিরকে চায় জনগণ ।

বরকলের আইমাছড়া শাখা বন বিহারে ৮ম কঠিন চীবর দান অনুষ্ঠিত  ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ১৯৪ বার পঠিত

 

রাঙ্গামাটি প্রতিনিধি::

রাঙ্গামাটির বরকলের আইমাছড়া শাখা বন বিহারে নানা কর্মসূচীর মধ্য দিয়ে ও যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে দু’দিন ব্যাপী ৮ম বারের মত শুভ দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১৬ নভেম্বর) দিনব্যাপী কঠিন চীবর দান উপলক্ষে অনুষ্ঠান মঞ্চে উপবিষ্ট পূজনীয় ভিক্ষুদের ফুলের তোড়া বরণের মধ্য দিয়ে ধর্মীয় সংগীত পরিবেশন, পঞ্চশীল প্রার্থনা, বুদ্ধমূর্তি দান, সংঘ দান, অষ্টপরিস্কার দান, সংঘদান, কল্পতরু দান, কঠিন চীবর দান, হাজার প্রদীপ দান, আকাশ প্রদীপ দানসহ নানাবিধ দান উৎসর্গ করা হয়।

 

দুপুরে কল্পতরু ও কঠিন চীবরকে পুরো বিহার এলাকা প্রদক্ষিণ করে আনন্দ শোভাযাত্রা করা হয়। এতে দূর-দূরান্ত থেকে আসা হাজারো পূণ্যার্থীর ঢল নামে। পূণ্যার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠে বিহার প্রাঙ্গণ।

 

ধর্মীয় সভায় কঠিন চীবর দানের তাৎপর্য তুলে পূণ্যার্থীদের ধর্মদেশনা প্রদান করেন- রাজবন বিহারের আবাসিক ভিক্ষু বিমলানন্দ মহাস্থবির, সুধর্মানন্দ মহাস্থবির, খারিক্ষ্যং তপোবন ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ জিনপ্রিয় মহাস্থবির। এসময় আইমাছড়া শাখা বন বিহারের অধ্যক্ষ জোতিপাল স্থবির সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

 

আইমাছড়া বুড্ডিস্ট সোসাইটি ঐক্য পরিষদের সদস্য লিটন চাকমার ও রত্নাবতী চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নবনির্বাচিত আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমা, বিহার পরিচালনা কমিটির সভাপতি মঙ্গলেশ্বর চাকমা প্রমূখ।

 

এর আগে গত সোমবার তথাগত ভগবান বুদ্ধের জীবদ্দশায় মহাপুণ্যবতী সেবিকা বিশাখা কর্তৃক প্রবর্তিত প্রাচীন নিয়মে ২৪ঘন্টার মধ্যে তুলা থেকে চরকায় সূতা কেটে, সূতা রং করে আগুনে শুকিয়ে সেই সুতায় তাঁতে কাপড় বুনে চীবর তৈরী করে ভিক্ষুদের দান করার জন্য বেইন বুনন অনুষ্ঠিত হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT