1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম:

প্রধান মন্ত্রীর আগমন উপলক্ষে কেশবপুরে যৌথ সভা অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৬ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি।

মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর যশোর আগমন উপলক্ষে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। যশোরের কেশবপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ এপ্রিল-২৬) বিকেলে দলীয় কার্যালয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।
এছাড়া বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুব উদ্দিন বিশ্বাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, যুগ্ম-সম্পাদক আব্দুল হালিম অটল, বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম গাজী, মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার শফিকুল ইসলাম, পাঁজিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার মকবুল হোসেন মুকুল, সুফলকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন, গৌরীঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মাহমুদুল হাসান, সাগর দাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম খান, সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউপি সদস্য রফিকুল ইসলাম, হাসানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন, মজিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইউপি সদস্য আব্দুর রহমান, ত্রিমোহিনী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর কবির ডালু, পৌর সভার ওয়ার্ড বিএনপি নেতা দবির উদ্দিন, মতিন গাজী, উবায়দুল হক, আবুল কাশেম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুল আলম বুলবুল, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মাসুদুজ্জামান মাসুদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, পৌর ছাত্রদলের সদস্য সচিব মনিরুল ইসলাম প্রমূখ। এ সময় উপজেলা বিএনপি, পৌর বিএনপি, উপজেলাধীন ১১টি ইউনিয়ন বিএনপি ও পৌরসভার ৯টি ওয়ার্ড বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ছবিঃ
১২/০৪/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT