1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে বনবিভাগের অভিযানে ৭০ বস্তা ঝিনুক সহ ট্রাক আটক। বিলাইছড়ি উপজেলা প্রকৌশলীর দপ্তর কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচী চলমান । বিলাইছড়িতে সেচ্ছাসেবক দলের নিজ উদ্যোগে ত্রাণ বিতরণ । কেশবপুরে ৯ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ /ধর্ষক গ্রেফতার। শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। ২৫ জুলাই-২৬ শণিবার কথাসাহিত্যিক মনোজ বসু’র জন্মদিন উপলক্ষে পাঁজিয়াস্থ ‘বিপ্রতীপ’-এর নানান আয়োজন। কেশবপুরে কওমী মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, আবুল হোসেন আজাদ। বিলাইছড়িতে কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইউএনও মো.জাকির হোসেন। বিলাইছড়িতে সরকারি কর্মকর্তাদের সাথে কৃষক ও কমিউনিটি নেতাদের নিয়ে সমন্বয় সভা । জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম।

শ্যামনগরে মতুয়া মহাসংঘের মহোৎসব।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৯৯ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

শ্যামনগর উপজেলায় শনিবার(১১এপ্রিল) সন্ধ্যায় নকিপুর জমিদারবাড়ী সংলগ্ন শ্রীশ্রী হরি গুরু চাঁদ মন্দির প্রাঙ্গনে বাংলাদেশ মতুয়া মহাসংঘের বার্ষিক মহোৎসব অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মতুয়া মহাসংঘের সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখাজীর নিজস্ব বাসভবনে অনুষ্ঠিত মন্দিরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মতুয়া মহাসংঘের অনুসারী কয়েক শত ভক্তবৃন্দ বাদ্যবাজনা সহকারে ধর্মীয় ভাবগাম্ভীর্য ভাবে মন্দির চত্তরে উপস্থিত হয়ে ধর্মীয় আলোচনায় অংশ গ্রহণ করেন।সন্ধ্যা থেকে সারা রাত্র ব্যাপী এ অনুষ্ঠানে শ্রীশ্রী হরি চাঁদ ঠাকুর প্রবতিত মতুয়া মত পথের বিষয়ে আলোচনায় অংশ গ্রহণ করেন বাংলাদেশ মতুয়া মহাসংঘের সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখাজী, সম্পাদক মৃনাল কান্তি মন্ডল সহ বিভিন্ন ইউপির নেতৃবৃন্দ ও কমিটির সদস্যবৃন্দ।

সন্ধ্যায় এ মহোৎসবে অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য মাষ্টার আব্দুল ওয়াহেদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্যামনগর উপজেলার সভাপতি রবীন্দ্র নাথ বিশ্বাস, বাংলাদেশ হিন্দু বেীদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিষ্ণু পদ মন্ডল, সম্পাদক কিরণ শংকর চ্যাটাজী, উপজেলা বিএনপির নেতা জহুরুল হক আপ্পু,প্রধান শিক্ষক জয়দেব বিশ্বাস প্রমুখ।

ছবি- শ্যামনগরে মতুয়া মহাসংঘের মহোৎসব।

রনজিৎ বর্মন
১২.৪.২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT