1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
তারেক রহমানের সরকারে ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু হবে, আতঙ্ক নয়: হুইপ বকুল। মুক্তাগাছায় ভাঙারি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা। যশোরে ৬ কোটি ৬২ লাখ টাকার ডায়মন্ডসহ ভারতীয় নাগরিক আটক। প্রথম নারী জেলা প্রশাসক (ডিসি) ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন মিজ হুরে জান্নাত। মুক্তাগাছায় সরকারি দিঘির লীজধারীকে মাছ ধরতে বাঁধা ও মারধর। প্রেমের বিয়ের ৭ বছর পর স্ত্রীকে হত্যা: স্বামীর স্বীকারোক্তিতে উদঘাটিত রহস্য,মাগুরার পুলিশ সুপার প্রেস ব্রিফিং ১। এপ্রিল থেকে সুন্দরবনে শুরু হয়েছে মধু আহরণ মৌসুম। শ্যামনগরে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময়সভা ও শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ। নিরাপদ খুলনা চাই সামাজিক সংগঠনের পক্ষ থেকে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এর কাছে স্মারকলিপি প্রদান। রাঙ্গামাট জেলা পরিষদের নেতৃত্বে এম এ সালাম ফকিরকে চায় জনগণ ।

পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি ফেরদৌস আলী চৌধুরী রংপুর জেলার পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ১৬২ বার পঠিত

 

রিয়াজুল হক সাগর রংপুর জেলা প্রতিনিধিঃ

পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি ফেরদৌস আলী চৌধুরী রংপুর জেলার পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (০৪ নভেম্বর) বিকেলে রংপুরে যোগদান করেন।
নবাগত পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্যের সঙ্গে সাক্ষাত করেন।
এরআগে বেলা আড়াইটার দিকে ঢাকা থেকে বিমানযোগে তিনি সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছালে তাঁকে জেলা পুলিশের কর্মকর্তারা অভ্যর্থনা জানান। পরে সেখান থেকে জেলা পুলিশ সুপার কার্যালয়ে জেলার আট থানার অফিসার ইনচার্জসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ফুল ও সম্মান প্রদর্শনের মাধ্যমে নতুন পুলিশ সুপারকে বরণ করেন।
উল্লেখ্য, গত ১৮ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের এক সংবাদ প্রজ্ঞাপনে বিপ্লব কুমার সরকারসহ পুলিশ সুপার পদমর্যাদার সাতজনকে বদলি করার তথ্য জানানো হয়। রংপুরে নতুন পুলিশ সুপার হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি ফেরদৌস আলী চৌধুরীকে বদলি করা হয়। বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশে রয়েছেন সদ্য বিদায়ী পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT