1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে কৃষি অফিস কর্তৃক প্রমোদনা বিতরণ । ফারুয়া বাসীর আস্থার প্রতীক :খুশি বাবু তঞ্চঙ্গ্যা জেলা পরিষদ সদস্য পদে মানোন্নয়ন দাবি। মৃত্যুর মুখে শ্যামনগরের ‘আইবুড়ি’ নদী। দিঘলিয়ায় তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষে আহত-৩। পাঁচ দিনেও সুজন উদ্ধার না-হওয়ার পরিবারের উদ্বেগ। বিলাইছড়ি হতে জেলা পরিষদ সদস্য পদে  জয়সিন্ধু চাকমার মানোন্নয়ন দাবি । ৫ম – ৮ম শ্রেণিতে বৃত্তি পেল ৬৮হাজার ৭৬৮ শিক্ষার্থী। বিলাইছড়িতে লাল এ্যাংলিয়ানা পাংখোয়াকে জেলা পরিষদ সদস্য পদে না দেওয়ার দাবিতে  বিএনপির সংবাদ সন্মেলন । রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের নতুন এমডি ভারতীয় প্রকৌশলী রমানাথ পূজারী। খুলনা সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নজরুল ইসলাম মঞ্জুর যোগদান।

পাঁচ দিনেও সুজন উদ্ধার না-হওয়ার পরিবারের উদ্বেগ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩ বার পঠিত

খুলনা প্রতিনিধি।

খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের জামাতা ব্যবসায়ী কাজী নিজাম উদ্দিন সুজন তারাবির নামাজ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছেন। পাঁচ দিন পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান না মেলায় পরিবার ভেঙে পড়েছে; অসুস্থ হয়ে পড়েছেন মা, স্তব্ধ স্ত্রী, আর বাবাকে খুঁজে কাঁদছে পাঁচ বছরের শিশু সন্তান।

বুধবার (২৫ ফেব্রুয়ারি ) খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সুজনের পিতা কাজী আব্দুস সোবহান ছেলেকে উদ্ধারে প্রশাসন ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

তিনি জানান, গত ২১ ফেব্রুয়ারি সুজন বাসায় ইফতার করে কিছুক্ষণ বিশ্রাম নেন। সন্ধ্যা ৭টা ৫৬ মিনিটে তিনি পুলিশ লাইন মসজিদে তারাবির নামাজ পড়তে যান। প্রায় আধাঘণ্টা নামাজ আদায়ের পর মসজিদ থেকে বের হয়ে সামনের রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে। এরপর থেকে তার আর কোনো খোঁজ নেই।

কাজী আব্দুস সোবহান বলেন, অনেক খোঁজাখুঁজির পরও ছেলের সন্ধান না পেয়ে ২২ ফেব্রুয়ারি খুলনা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-১৪৬০) করেছি। পুলিশ, র‌্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ করেছি। কিন্তু এখনও তাকে উদ্ধার করা যায়নি।

তিনি আরও বলেন, আমার ছেলে কোনো রাজনীতির সঙ্গে জড়িত নয়। তার বিরুদ্ধে কোনো মামলা নেই, কারও সঙ্গে শত্রুতাও নেই। ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ি ছাড়া কোথাও যেত না। ২০২৩-২৪ অর্থবছরে খুলনার সর্বোচ্চ করদাতা হিসেবে সে রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হলেও অনেক ক্যামেরা নষ্ট থাকায় পরবর্তী অবস্থান নিশ্চিত হওয়া যায়নি। ফুটেজে দেখা যায় সে মসজিদ থেকে বের হয়েছে। কিন্তু ডানে না বামে গেছে তা স্পষ্ট নয়, বলেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাজী আব্দুস সোবহান জানান, সাম্প্রতিক সময়ে কোনো ধরনের হুমকি, ফোনকল বা সন্দেহজনক বার্তা পাননি। বড় কোনো ব্যবসায়িক লেনদেনজনিত বিরোধও নেই বলে দাবি করেন তিনি। ব্যবসা করতে গেলে লেনদেন থাকে, কিন্তু এরকম কোনো বিরোধ বা সন্দেহ আমার জানা নেই, বলেন তিনি।

তিনি আরও বলেন, নামাজে যাওয়ার সময় সুজন মোবাইল ফোন সঙ্গে নেননি। মানিব্যাগও ছিল না, পকেটে সামান্য টাকা থাকতে পারে।

এদিকে, ৫ দিনেও সন্ধান না মেলায় উদ্বেগ বাড়ছে। জানা গেছে, খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিজানের জামাতা সুজন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট তার সন্ধানে কাজ করছে।

এ বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, সুজনের সন্ধান এখনও পর্যন্ত পাওয়া যায়নি। আমরা বিভিন্ন থানায় তথ্য পাঠিয়েছি। আশপাশের সিসি ফুটেজ বিশ্লেষণ করা হয়েছে। ফুটেজে দেখা গেছে, নামাজ আদায় করে সে কাস্টমঘাট এলাকার দিকে যায়। এরপর থেকে সে নিখোঁজ। তার সন্ধানে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

সংবাদ সম্মেলনে কাজী আব্দুস সোবহান বলেন, প্রধানমন্ত্রীর সরাসরি পদক্ষেপে ঢাকায় এক ঘণ্টার মধ্যে একটি ছেলে উদ্ধার হয়েছে। আমি আশা করি, আমার আকুল আবেদন তিনি গ্রহণ করবেন এবং আমার একমাত্র ছেলেকে আমাদের কাছে ফিরিয়ে দিতে কার্যকর পদক্ষেপ নেবেন

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT