1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
খুলনার ডাকবাংলা মোড়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত -১। নিখোঁজ ব্যবসায়ী সূজনকে রহস্যজনকভাবে উদ্ধার ঢাকার কড়াইল বস্তিতে হবে ফ্যামিলি কার্ডের উদ্বোধন। বিলাইছড়িতে  ইউএনও মোবাইল কোর্ট পরিচালনা করেন। খুলনার দিঘলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা আহত -৩। খুলনা নগরীতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা আদায়। বাতকস কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মন্ত্রী এ্যাড.দীপেন দেওয়ান। খুলনায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্রিটিশ আমেরিকান টোবাকোর অবৈধ সিগারেটের প্রচারণা। শ্যামনগর মুন্সিগঞ্জ জেলেখালী নাটক বৈরাগী বাড়ির বায়োস্কোপ মঞ্চস্থ। রক্তাক্ত খুলনা! নগর জুড়ে এখন আতঙ্ক।

পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে আটক জেলে-৪।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৯ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

পশ্চিম সুন্দরবনের অভয়ারাণ্য হেতালবুনিয়া এলাকা থেকে চার জেলেকে আটক করেছে বনবিভাগের স্মার্টপেট্রোল টিম। রবিবারে নিয়মিত টহল কার্যক্রমের সময় তাদেরকে আটক করা হয়।

বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ সূত্রে জানা যায় অভয়ারাণ্য এলাকায় মাছ ধরা ও যেকোনো ধরনের শিকার সম্পূর্ণ নিষিদ্ধ থাকলেও কিছু জেলে নিয়ম অমান্য করে গোপনে প্রবেশ করে মাছ ধরছিলেন। খবর পেয়ে স্মার্টপেট্রোল টিম হেতালবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে চারজন জেলেকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে মাছ ধরার জাল ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।

আটককৃত জেলেরা হলেন শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের সোরা এলাকার হালিম শেখ(৬০), জুব্বার মালী(৫৮), তৈবুর রহমান (২৫) ও জাহাঙ্গীর আলম (৩২)।

স্মার্ট পেট্রোল টিমের লিডার আব্দুল কারিম জানান, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় অভয়ারাণ্য এলাকাকে সম্পূর্ণ সুরক্ষিত রাখা হচ্ছে। কিছু জেলে আইন ভঙ্গ করে প্রবেশ করেছে। আটককৃত জেলেদের বিরুদ্ধে বন আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এবিষয়ে সাতক্ষীরারেঞ্জের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন সোমবার সকালে আটককৃত জেলেদের বুড়িগোয়ালিনী স্টেশনে নিয়ে আশার পরে বন আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ছবি- সংগৃহিত

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT