1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
মাগুরাতে ঘোড়াদৌড় দেখতে মানুষের ভিড়। ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক। এনসিপির দুই নেতাকে শোকজ। বাগেরহাটে ঐতিহ্যবাহী ষাটগম্বুজ মসজিদে মুসল্লিদের ভিড়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত। খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত। কয়রা টু ঢাকা রুটে স্টার ডিলাক্স পরিবহন সার্ভিসের উদ্বোধন। কুষ্টিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে একই পরিবারের চারজনের উপর সন্ত্রাসী হসমলা। রাঙ্গামাটির দুর্গম  দুমদুম্যা ইউনিয়নে আগুনে ঘর পুড়ে সবকিছু হারালো সুনিল । পুকুর থেকে নবজাতকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার।

নিসচা সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বকুল’র (মেম্বার) প্রচেষ্টায় ভদ্রার নদীর উপর সাঁকো নির্মিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২ মে, ২০২২
  • ১৭০ বার পঠিত

সরদার বাদশা
নিজস্ব প্রতিনিধি।

অক্লান্ত পরিশ্রম করে নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার
সভাপতি খান মহিদুল ইসলাম ও
সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বকুল (মেম্বার) (৩০এপ্রিল) শনিবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত ইজিবাইক মালিক-শ্রমিকদের সহযোগিতায় জনদুর্ভোগ লাগবে ডুমুরিয়া ভদ্রা নদীর উপর জনচলাচলের জন্য কাঠ / বাঁশের সাঁকো তৈরি করা হয়।
ডুমুরিয়া উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ডুমুরিয়া বাজার, প্রতিদিন হাজার হাজার লোকের সমাগম ঘটে সরকারি দাপ্তরিক কাজ থেকে শুরু করে দৈনন্দিন কেনাকাটার জন্য । ডুমুরিয়া বাজার এবং উপজেলা সদরে দক্ষিণ অঞ্চল মানুষের যাতায়াতের জন্য ভদ্রা নদীর উপর নির্মিত পুরাতন কাঠের পুল দীর্ঘ কাল যাবত ব্যবহৃত হয়ে আসছিল, বর্তমানে ফুলটি নষ্ট হয়ে যাওয়ার কারণে হাজার হাজার মানুষ চলাচলে চরম দুর্ভোগের শিকার হয় ।
বর্তমানে কাঠের পুলের স্থানে ভদ্র নদীর উপর ব্রিজ তৈরীর জন্য টেন্ডার হয়েছে। কাঠেরপুল ভেঙ্গে ফেলার কারণে হাজার হাজার লোকজনের ডুমুরিয়া বাজার, উপজেলা সদরে আসা-যাওয়ায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
জনসাধারণের ভোগান্তির কথা চিন্তা করে নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক নব নির্বাচিত মেম্বার নাজমুল হোসেন বকুল এর ব্যক্তিগত উদ্যোগে ভদ্রা নদীর উপর সাঁকো নির্মিত করা হয়। ভদ্র নদীর উপর সাঁকোটি তৈরির ফলে ডুমুরিয়া বাজারের ব্যবসায়ীদের মাঝে প্রান ফিরে এসেছে সাঁকো তৈরি প্রসঙ্গে ডুমুরিয়া বাজার ব্যবসায়ী জানান ভদ্রার নদীর উপর পুল না থাকায় আমরা ব্যবসায়িকভাবে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছিলাম , সাঁকো দিয়ে পারাপার রত জনসাধারণ বলেন সাঁকোটি তৈরির ফলে আমাদের কষ্ট অনেক লাঘভ হয়েছে , কারণ ব্রিজ তৈরি কবে শেষ হবে সে অপেক্ষায় থাকতে হলে ভদ্রা নদীর এপার ওপারের লোকজন ডুমুরিয়া বাজারের ব্যবসায়ীদের চরমভাবে ভোগান্তিতে থাকতে হতো ।জনদুর্ভোগ লাগবে এমন মহৎ উদ্যোগের জন্য আমরা নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বকুল ( মেম্বার) ভাইয়ের কাছে কৃতজ্ঞ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT