1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
এনসিপির দুই নেতাকে শোকজ। বাগেরহাটে ঐতিহ্যবাহী ষাটগম্বুজ মসজিদে মুসল্লিদের ভিড়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত। খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত। কয়রা টু ঢাকা রুটে স্টার ডিলাক্স পরিবহন সার্ভিসের উদ্বোধন। কুষ্টিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে একই পরিবারের চারজনের উপর সন্ত্রাসী হসমলা। রাঙ্গামাটির দুর্গম  দুমদুম্যা ইউনিয়নে আগুনে ঘর পুড়ে সবকিছু হারালো সুনিল । পুকুর থেকে নবজাতকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার। বিলাইছড়িতে পার্বত্য মন্ত্রীর ঈদ উপহার । ঘটনার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো হত্যাকাণ্ডের কোনো ক্লু উদ্ধার করতে পারেনি পুলিশ।

“নিসচা “ডুমুরিয়া উপজেলা শাখার জনসচেতনা মূলক প্রচারণা ও লিফলেট বিতরণ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২১ মে, ২০২২
  • ১৯৬ বার পঠিত

সরদার বাদশা
নিজস্ব প্রতিনিধি খুলনা

বর্তমান সময়ে সড়ক দুর্ঘটনা নামে মহামারীতে আক্রান্ত ডুমুরিয়া বাসি। প্রতিদিন প্রতি নিয়ত ছোট-বড় সড়ক দুর্ঘটনা ঘটছে, আহত পঙ্গু এবং নিহতের মতো ঘটনা ঘটছে, মহামারী করোনার মত সড়ক দুর্ঘটনা নিয়ে আতঙ্কে রয়েছেন ডুমুরিয়া বাসি, ঘর থেকে রাস্তায় বের হয়ে সুস্থভাবে ঘরে ফিরতে পারবে কিনা শঙ্কায় থাকছেন পরিবার। এমন পরিস্থিতিতে রাস্তায় বের হলে সতর্ক এবং সচেতন হয়ে পথ চলার কোন বিকল্প নাই। নিরাপদ সড়ক চাই একটি জাতীয় সামাজিক সংগঠন সড়কে শৃঙ্খলা ফেরাতে নিসচা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সড়ক যোদ্ধারা অবিরাম কাজ করে চলেছেন। তারই ধারাবাহিকতায় আজ নিরাপদ সড়ক চাই (নিসচা) ডুমুরিয়া উপজেলা শাখার উদ্যোগে ডুমুরিয়া বাজারে বিভিন্ন স্থানে সড়ক আইন মেনে পথ চলতে ও জনসচেতনতা তৈরির লক্ষ্যে জনসাধারণের মাঝে সড়ক সড়ক আইন সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।
শনিবার( ২১ই মে ) সকাল ১১টায় ডুমুরিয়া মুক্তিযোদ্ধা মোড়, চিংড়া ট্রলার ঘাট, ইজি বাইক ইস্টান্ডে সড়ক দুর্ঘটনা রোধকল্পে, সড়ক আইন মেনে সড়কে পথ চলতে জনসচেতনতামূলক প্রচারণা ও ট্রাফিক আইন সম্বলিত বিতরণ করা হয়।
নিসচা’ ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি খান মহিদুল ইসলামের তত্ত্বাবধানে এবং সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বকুলের পরিচালনায় জনসচেতনতামূলক ট্রাফিক আইন সম্বলিত লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন জেলা ট্রাফিক পুলিশ সার্জেন্ট লিমন, ট্রাফিক পুলিশ সদস্য, সংবাদকর্মী মঞ্জুরুল কাদের, ইজিবাইক চালক, শ্রমিক বৃন্দ, নিসচা ডুমুরিয়া উপজেলা শাখা কোষাধক্ষ্য জুয়েল বিশ্বাস,কার্যকারী সদস্য আব্দুল জলিল, রহমান বেপারী, জিএম সোহেল আহমেদ, মোঃ আফজাল হোসেন।
এ সময় ফিডার রোডে মোটরসাইকেল চালক, ইজিবাইক, মাহিন্দ্রা, পথচারী এবং যাত্রী সাধারণের মাঝে নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে সড়ক আইন সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ট্রাফিক আইন সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT